স্কুলে দুষ্কৃতীদের তান্ডবলীলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

স্কুলে দুষ্কৃতীদের তান্ডবলীলা


স্কুলে দুষ্কৃতীদের তান্ডবলীলা। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা লুটপাট চালাল ডায়মন্ড হারবার পুরসভার রায়নগর ক্ষেত্রনাথ সুনীলবরণ পৌর বিদ্যালয়ে দুষ্কৃতীরা স্কুলের ছাদ দিয়ে ভেতরে ঢোকে। তারপর একাধিক তালা ভাঙে, স্কুলের প্রধান শিক্ষকের ঘর, সহশিক্ষকদের ঘর ও কম্পিউটার রুমের তালা ভাঙে। ঘরের মধ্যে থাকা আলমারির তালা ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা। ছড়িয়ে ছিটিয়ে দেয় আলমারির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ নথি। দুষ্কৃতীরা প্রধান শিক্ষকের ঘরে বসে লেবু খেয়েছে বলে জানা গেছে। এদিন সকালে লেবুর খোসা উদ্ধার হয়েছে ওই ঘর থেকে। প্রতিদিনের মতো সকালে স্কুলের তালা খুলতে এসে লুটপাটের চিহ্ন দেখতে পান চতুর্থ শ্রেণির কর্মী। তিনি অন্য শিক্ষকদের খবর দেন। পরে তদন্তে আসে ডায়মন্ড হারবার থানার পুলিস। তবে কি কি জিনিস খোয়া গিয়েছে তা খোঁজ নিয়ে দেখছেন স্কুলের শিক্ষকরা।

খোদ শহরের বুকে স্কুলের মধ্যে দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক তৈরী হয়েছে। এলাকাবাসী ও স্কুলের শিক্ষক পড়ুয়ারা চাইছেন দ্রুত চিহ্নিত হোক দুষ্কৃতীরা।

No comments:

Post a Comment

Post Top Ad