ভাঙ্গতে চলেছে কোয়েলের সংসার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

ভাঙ্গতে চলেছে কোয়েলের সংসার?

কোয়েলের সংসারে চলছে বিচ্ছেদের গুঞ্জন
অভিনেত্রী রচনা ব্যানার্জীর পর এবার টলিউডের আরেক নায়িকার ঘর ভাঙতে চলল! বর্তমানে এমনই একটি খবরে টলিউডে গুঞ্জন। নামীদামী অভিনেতা বাবার মেয়ে বলে বেশ কম বয়স থেকেই অভিনয় শুরু করেন কোয়েল মল্লিক। টালিগঞ্জের নামকরা নায়কদের সঙ্গেই একধিক কাজ করেছেন তিনি। কিন্তু, ক্যারিয়ারের মাঝ পথেই এক পাঞ্জাবি প্রযোজকের সঙ্গে চুটিয়ে প্রেম চলতে থাকে নায়িকার। দুই পরিবারের মধ্যে কথার পর তাদের বিয়ে হয় ২০১৩ সালে।
কোয়েল এবং নিসপাল সিংয়ের বিয়ে বেশ ধুমধাম করেই হয়। বিয়ের পর চুটিয়ে ভালোই সংসার করছিলেন নায়িকা। কিন্তু, তার মধ্যেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে। শোনা যাচ্ছে, এখন আর স্ত্রী-তে মন নেই স্বামী নিসপালের। তিনি অন্য এক নায়িকার সঙ্গে সম্পর্কে মজেছেন। আর তাতেই বাবা-মার কাছে চলে এসেছেন ‘হেমলক সোসাইটি’ নায়িকা। খবর, আপাতত নাকি বাবা-মায়ের সঙ্গেই থাকছেন কোয়েল।
তবে, বিচ্ছেদ হয়নি এখনও। কিন্তু টিনসেল টাউনে, কোয়েল আর তার প্রযোজক স্বামীর বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে। প্রকাশ্যে কেউ বিষয়টি নিয়ে মুখ না খুললেও, বিচ্ছেদের গুঞ্জন চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad