ধর্ষণ ঠেকাতে বিশেষ অন্তর্বাস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

ধর্ষণ ঠেকাতে বিশেষ অন্তর্বাস

ধর্ষণ ঠেকাতে বিশেষ অন্তর্বাস
ওয়াশিংটন, ২৮ ফেব্রুয়ারী- সারা পৃথিবী জুড়েই ধর্ষণের ঘটনা ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে ধর্ষণ মোকাবিলায় এক বিশেষ ধরনের অন্তর্বাস তৈরি করল আমেরিকার একটি কোম্পানি।
তাদের দাবি, ওই বিশেষ অন্তর্বাস মহিলাদের ওপর যৌন আক্রমণ আটকাতে সক্ষম হবে। আর এর ফলে মহিলারা অনেক বেশি নিরাপদ বোধ করবেন নিজেদের। এক ধরনের বিশেষ কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হয়েছে, যার নাম ‘ধর্ষণ-রোধী অন্তর্বাস’। যে কাপড় দিয়ে এটি তৈরি করা হয়েছে তা সহজে ছেঁড়া বা খোলা যায় না।
এই অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা এআই উইআর’র দাবি, মহিলারা তাদের ওপর যৌন আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে বর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই শর্টস কাম অন্তর্বাসটি কোমরবন্ধনীর সঙ্গে এমনভাবে আটকে থাকে যা টেনে খোলা খুবই কঠিন কাজ।
প্রয়োজন অনুসারে উরুর সঠিকস্থানে বেছে ব্যবহারকারীরা তা লক করে নিতে পারবেন। উরু বা থাই-এর কাছে একবার লক লাগানো হয়ে গেলে অন্তর্বাসটিকে আর খোলা তো দুরের কথা সরানোও সম্ভব হবে না। কোমরের কাছেও থাকছে একই ধরনের লক করার ব্যবস্থা। নির্দিষ্ট পদ্ধতি মেনেই তা খোলা সম্ভব।

No comments:

Post a Comment

Post Top Ad