গাড়ির মধ্যে প্রকাশ্যে যৌনসঙ্গম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

গাড়ির মধ্যে প্রকাশ্যে যৌনসঙ্গম


বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুনে, কৌতূহলেই দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছিলেন মহিলা। বাড়ির সামনে দাঁড়ি করিয়ে রাখা গাড়ির ভিতরে চোখ যেতে, নিজেই অস্বস্তিতে পড়ে যান। দিগ্বিদিগ জ্ঞানশূন্য হয়ে গাড়ির ভিতরে তখন আদিম রিপুতে মেতে যুগলে। যা হচ্ছে হোক, ভেবেছিলেন চুপচাপ ঘরে ঢুকে পড়বেন। কিন্তু, যুগলের শীত্‍‌কারে কানপাতা দায়। বিরক্ত হয়েই, যুগলকে সতর্ক করতে গাড়ির কাছে এগিয়ে দেন।
মহিলা গাড়ির দরজায় টোকা দিতেই খেপে যায় যুগলে। গাড়িতে থাকা বছর কুড়ির যুবক, বিরক্তির সঙ্গে মহিলার দোপাট্টা ধরে টান দেয়। সঙ্গী মেয়েটিও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কোনও ক্রমে হাত ছাড়িয়ে প্রতিবেশীদের জড়ো করেন ওই মহিলা। থানায় ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যুগলকে। গুরগাঁওয়ের এই ঘটনায়, প্রকাশ্যে অশ্লীলতার অভিযোগ ওই যুগলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ছেলেটির বয়স ২০, মেয়েটি ২৫-এর। মেয়েটির বাড়ি ওখানেই। বুধবার ভোরে যুগলের শীত্‍‌কারে ঘুম ভেঙে যায় অভিযোগকারী মহিলার। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখেন গাড়ির মধ্যে যুগলে যৌনতায় লিপ্ত।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সেক্টর ১৫-য়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে যুগলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের সময় দু-জনেই মদ্যপ অবস্থায় ছিল। প্রকাশ্যে অশ্লীলতা, যৌন হেনস্থা-সহ নানাবিধ ধারায় মামলা সাজানো হয়েছে। মেয়েটি জামিন পেলেও, সঙ্গী যুবককে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

No comments:

Post a Comment

Post Top Ad