বরাবরই মদ্যপানের জন্য পুরুষকেই দায়ী করা হয়। অ্যালকোহল গ্রহণের বদনামটা একচেটিয়া পুরুষকে দেয়া হত। আর সেটাই ছিল বাস্তবতা। কিন্তু যুগ অনেক বধলে গেছে। অন্তত মার্কিন মেয়েরা এবার মদ্যপানে পুরুষের সাথে পাল্লা দিয়ে যাচ্ছেন। এদিক থেকে তারা এখন পুরুষের সমানে সমান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ গ্রুপ (এনআইএইচ) তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণে পরিসংখ্যান হাজির করে বলেছে এমন কথা। তাদের ভাষ্য, মদ্যপানে আগে নারীদের চেয়ে পুরুষরা ‘এগিয়ে থাকলেও’ এবার তারা সেই ব্যবধানটা কমিয়ে এনেছে।
নারীদের মদ্যপানের হার বিশ্লেষণ করে তারা দেখিয়েছে, ২০০২ সালে নারীদের মধ্যে শতকরা মদ্যপান করতো শতকরা ৪৪.৯ ভাগ। ২০১২ সালে তা বেড়ে ৪৮.৩ ভাগে পৌঁছায়। অন্যদিকে একই সময়ে পুরুষের মদ্যপান আগের চেয়ে বরং কমেছে। তাদের মদ্যপান শতকরা ৫৭.৪ ভাগ থেকে থেকে নেমে ৫৬.১ ভাগে এসে দাঁড়িয়েছে।
বলা হয়েছে, পুরুষরা এখনও নারীদের চেয়ে তুলনামূলকভাবে বেশি মদ্যপান করে। তবে সাম্প্রতিককালে নারীদের মদ্যপান অনেক বেশি বেড়ে যাওয়ায় পুরুষদের সঙ্গে তাদের মদ্যপানের ফারাকটা দিন দিন কমছে।
গবেষকরা এ ব্যাপারে বেশ কিছু বিষয় মাথায় নিয়ে তাদের গবেষণা চালিয়েছেন। এসব বিষয়ের মধ্যে ছিল- সারাজীবন মদ্যপান থেকে দূরে থাকা না থাকা, মদ্যপান শুরু করার বয়স, বর্তমানে মদ্যপানের অভ্যাস কেমন, মদ্যপান করে গাড়ি চালানো, মদ্যপানজনিত সমস্যা, অন্য মাদকের সঙ্গে মদ্যপানসহ আরও বেশকিছু বিষয়।

No comments:
Post a Comment