Breaking: চিত্রাঙ্গদাকে পাঠানো গম্ভীরের 'গোপন' ম্যাসেজ হ্যাকড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

Breaking: চিত্রাঙ্গদাকে পাঠানো গম্ভীরের 'গোপন' ম্যাসেজ হ্যাকড

চিত্রাঙ্গদাকে পাঠানো গম্ভীরের 'গোপন' ম্যাসেজ হ্যাকড
বলিউডের আলোচিত অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বেশ কিছু ছবিতে কাজ করে নিজেকে পরিচিত করেছেন তিনি। ‘হট এন্ড গ্ল্যামার গার্ল’ হিসেবেও বলিউডে চাহিদা রয়েছে তার। সেই নায়িকাকেই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর পাঠালেন গোপন ম্যাসেজ!
সেই ম্যাসেজে বেশ বিব্রত চিত্রাঙ্গদা। বিষয়টি জানতে পেরে দুঃখ প্রকাশ করেছেন গৌতমও। কারণ, তার টুইটার আইডিটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। সেটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণে।
শুধু বলিউড নায়িকাই নন, গৌতমের আইডি থেকে এইসব বিব্রতকর গোপন ম্যাসেজ পেয়েছেন বিশ্বের অনেক নামি ক্রিকেটারও। তালিকায় আছেন অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক, কুমার সঙ্গাকারাও। পুরো ঘটনায় হতভম্ব ভারতের প্রাক্তন অধিনায়ক।
গতকাল শনিবার গম্ভীর বিষয়টি খোলসা করে একটি টুইট করে জানিয়ে দেন। তিনি জানান, ‘আমার টুইটার হ্যান্ডল সম্ভবত হ্যাকড হয়েছে। অনুগ্রহ করে কোনো মেসেজ পেলে সেটাকে অগ্রাহ্য করুন। পাশাপাশি আমি ভয় পাচ্ছি আপনাদের থেকেও কোনো গোপন তথ্য না হাতিয়ে নেয় হ্যাকাররা। সবাই সাবধান থাকুন।’
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গম্ভীর যখন এই সংক্রান্ত প্রথম পোস্টটি করেন, সেটি খানিক পরে ডিলিট করে দেওয়া হয়। সেটাও যে হ্যাকারেরই কীর্তি তা জানিয়ে গৌতম আরও একটি টুইট করেন।
এক সর্বভারতীয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে গৌতম নাকি মেসেজ পাঠিয়েছেন

No comments:

Post a Comment

Post Top Ad