Breaking: বিয়ের দিনই নববধূকে তান্ত্রিক বাবা দিয়ে ধর্ষণ করালেন স্বামী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

Breaking: বিয়ের দিনই নববধূকে তান্ত্রিক বাবা দিয়ে ধর্ষণ করালেন স্বামী!


বিয়ের দিনই তান্ত্রিক বাবাকে ডেকে আনে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন। ওই বাবা নেশা জাতীয় কিছু খাইয়ে স্বামীর উপস্থিতিতেই নববধূকে ধর্ষণ করেন। একদিন পর তান্ত্রিকের নির্দেশে ধর্ষণে যোগ দেন স্বামীর বড় ভাই ও বোনজামাইও। আর সবকিছুই ঘটেছে ওই নারীর স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের সম্মতিতেই!
মর্মান্তিক ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের। শনিবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যের ইয়ামুনা নগরের এ ঘটনায় ওই নববধূ বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।
মেয়েটির বাবা জানান, চলতি বছরের ১২ সেপ্টেম্বর ইয়ামুনা নগরের এক ব্যক্তির সঙ্গে মেয়েকে বিয়ে দেন তিনি। বিয়ের কয়েকদিন পর তার বেয়াই জানান, তার মেয়ে অস্বাভাবিক আচরণ করছে। পরে সেখানে গেলে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। জ্ঞান ফিরলে মেয়ে তাকে সব কিছু খুলে বলে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত তান্ত্রিক প্রমাণ মুছে ফেলতে ওই নববধূর সব কাপড় পুড়িয়ে ফেলেছেন।
স্থানীয় পুলিশের কর্মকর্তা সত্যা দেভি জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad