ছবিঃ বিভাস লোধ
আমি শিকাগো যেতে চেয়েছিলাম কিন্তু কিছু অশুভ চক্রান্তের জন্য আমি শিকাগো যেতে পারিনি। আমাকে যেতে দেওয়া হয়নি। আমি সেই ঘটনার জন্য ব্যাথা পেয়েছিলাম। মঙ্গলবার বিকেলে বেলুড় মঠে শিকাগো বক্ততার ১২৫ তম বর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবিঃ বিভাস লোধ
এদিন মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু ধর্ম বাইরে থেকে আমদানি করা নয়,হিন্দু ধর্ম সর্বজনীন। হিন্দু ধর্মের আমদানি করা ব্যাখ্যা আমরা শুনব না। আমরা রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের ব্যাখ্যা শুনব। এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্বামীজী নিজের মত করে কাজ করতেন। তিনি দেশকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। আমি স্বামীজীর নীতিগুলি বিশ্বাস করি। আমি মানবিকতা ধর্মের সমর্থক। এদিন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়ার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, এইভাবে কাউকে আটকানো যায় না। এদিনের অনুষ্ঠানে নাম না করে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবাই নেতা হতে পারে না, নেতা হওয়ার জন্য কিছু গুনের প্রয়োজন। ত্যাগ ছাড়া নেতা হওয়া যায় না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতা সেই যে দেশের জন্য নিবেদিত।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশ শাসন করলেই সাতখুন মাফ নয়,শাসনের নামে মাথায় পা তুলবে এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, কেউ কেউ খাওয়া পরা নিয়ে যখন জ্ঞান দেয় তখন লজ্জা লাগে। তিনি বলেন, ধর্ম নিজের উৎসব সুতরাং সকলকে নিয়ে চলতে হবে। এদিন তিনি বলেন, বাংলার মাটি সহনশীলতার সর্ব ধর্মের,বাংলা করোও জ্ঞান শোনেনা এই বাংলাই দেশকে পথ দেখিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন।


No comments:
Post a Comment