কন্ডোম ব্যবহার নিয়ে গণভোট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

কন্ডোম ব্যবহার নিয়ে গণভোট!


পর্ন ছবির শুটিংয়ের সময় পুরুষ অভিনেতারা যাতে কন্ডোম ব্যবহার করেন, তা নিশ্চিতে আইন প্রণয়ন করতে গণভোট হতে চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
আগামী ৮ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় গণভোট। পর্ন ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজকরা এমন আইন প্রণয়নের বিরোধী। তাদের দাবি, এর ফলে যৌনচিত্র শিল্পে কর্মীদের নিরাপত্তা বাড়বে না, বরং কোটি কোটি ডলারের শিল্পটি ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাবে।
অন্যদিকে ‘কন্ডোমস ইন পর্নোগ্র্যাফিক ফিল্মস ইনিশিয়েটিভ'-এর মুখ্য উদ্যোক্তা লস এঞ্জেলেসের এইডস হেল্থকেয়ার ফাউন্ডেশন বলছে, এই বিল যৌনকর্মীদের ঠিক সেই ধরণের সুরক্ষা দেবে, যা ইতোমধ্যেই রাজ্যের হাসপাতাল কর্মী ও অন্যান্যদের দেওয়া হচ্ছে, কেননা তারা পেশাগতভাবে সংক্রামক রোগের সংস্পর্শে এসে থাকেন।
নথিভুক্ত ভোটারদের স্বাক্ষর করা পিটিশনের বলে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই প্রস্তাব গৃহীত হলে পর্ন ছবির সেটে কন্ডোম না দেওয়া, অথবা তার ব্যবহার নিশ্চিত না করার অর্থদণ্ড হবে এক হাজার থেকে সাত হাজার ডলার। জেনে-শুনে কন্ডোমের ব্যবহার নিশ্চিত না করার ফলে যদি কারো মৃত্যু ঘটে বা ‘দীর্ঘমেয়াদি শারীরিক প্রতিবন্ধকতার' সৃষ্টি হয়, তবে ১৫ লাখ ডলার পর্যন্ত অর্থদণ্ড দিতে হতে পারে।
ক্যালিফর্নিয়ার পর্ন ফিল্ম প্রোডাকশন সাইটগুলির অধিকাংশ লস এঞ্জেলেসে। সেখানে ২০১২ সাল থেকেই পর্ন ফিল্ম তৈরিতে কন্ডোমের ব্যবহার বাধ্যতামূলক। নতুন প্রস্তাবটি সেই নির্দেশনাকে আরও সম্প্রসারিত করবে। মুশকিল এই যে, রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ অভিযোগ না পেলে সক্রিয় হয় না।
সাম্প্রতিক প্রস্তাব অনুযায়ী নিশ্চিত করতে হবে যে, পর্ন ছবি শুটিংয়ের সময় কন্ডোম ব্যবহার করা হচ্ছে। ফিল্মের চূড়ান্ত সংস্করণে কন্ডোম না দেখা গেলে আপত্তি নেই, কিন্তু প্রযোজকদের প্রয়োজনে প্রমাণ করতে হবে যে, কন্ডোম ব্যবহার করা হয়েছে।
জরিপ থেকে দেখা যাচ্ছে যে, রাজ্যের ভোটারদের ৫৩ শতাংশ ৬০ নম্বর প্রস্তাবটির পক্ষে, যদিও রাজ্যের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় দলই এই প্রস্তাবের বিরুদ্ধে।

No comments:

Post a Comment

Post Top Ad