Confused: মতিলাল থেকে রাহুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

Confused: মতিলাল থেকে রাহুল



ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। ভারতে ব্রিটিশ উপনিবেশবিরোধী আন্দোলনের অন্যতম রূপকার দলটি বর্তমানে প্রধান বিরোধী দল। ১৩২ বছরের এই রাজনৈতিক দলের সঙ্গে নেহরু-গান্ধী পরিবার ওতপ্রোতভাবে জড়িত। ওই পরিবারের সর্বশেষ ব্যক্তি হিসেবে গতকাল শনিবার কংগ্রেসের হাল ধরলেন রাহুল গান্ধী।
নেহরু-গান্ধী পরিবারে রাজনীতির সূচনা করেছিলেন মতিলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাবা। মতিলাল নেহরু দুই দফায় কংগ্রেসের সভাপতি ছিলেন (১৯১৯-২০ এবং ১৯২৮-২৯)। তাঁর ছেলে জওহরলাল নেহরু কয়েক দফায় কংগ্রেসের সভাপতি ছিলেন।
জওহরলালের মৃত্যুর দুই বছর পর ১৯৬৬ সালে কংগ্রেসের হাল ধরেন তাঁরই মেয়ে ইন্দিরা গান্ধী। ১৯৮৪ সালে আততায়ীর হাতে ইন্দিরা নিহত হওয়ার পর কংগ্রেসের দায়িত্ব বর্তায় তাঁর ছেলে রাজীব গান্ধীর ওপর। তিনি ১৯৯১ সালে নিহত হন। ১৯৯৮ সালে দলের ভার বর্তায়  তাঁর স্ত্রী সোনিয়ার ওপর।

No comments:

Post a Comment

Post Top Ad