দেখতে দেখতে ২০ বছরে পা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে এই সার্চ ইঞ্জিন প্রযুক্তি দুনিয়ার এক মহীরুহে পরিণত হয়েছে। গুগল প্রতিষ্ঠালাভ করে ১৯৯৮ সালে।
তবে প্রতিষ্ঠানের দুই কর্ণধার সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ ২৭ সেপ্টেম্বরকে গুগলের জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন ২০০৬ সালের পর থেকেই। তাই আজই এই বিখ্যাত প্রতিষ্ঠানে শুভ জন্মদিন।মজার বিষয় হলো কেউ জানতো না গুগলের জন্মদিন ঠিক কবে। এর কারণ হলো, গুগলের জন্ম ঠিক কোন দিনটিতে হয়েছিল তা বলা মুশকিল। গুগলে প্রথম থেকে যারা কাজ করেছেন তাদের মতামতে ভিন্নতা রয়েছে। সবমিলিয়ে মোটামুটি ৬টি দিন গুগলের জন্মদিন হিসেবে উঠে এসেছে।
২০ বছর আগে যাত্রা শুরু করেছিল গুগলের সার্চ ইঞ্জিন। আজ কেউ গুগলের হোমপেজে গেলে সে বিষয়টিই দেখতে পাবেন। একটি বিশেষ ডুডলের মাধ্যমে ২০ বছর পালনের বিষয়টি ফুটিয়ে তুলেছে গুগল।
প্রতি সেকেন্ডে গড়ে ৪০ হাজার অনুসন্ধানের জবাব বের করে দেয় গুগল। অর্থাৎ প্রতিদিন সাড়ে তিন বিলিয়ন অনুসন্ধান!
এভাবেই গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে পরিণত। আজ এ সার্চ ইঞ্জিনের শুভ জন্মদিন। আজ গুগল ২০ বছরের টগবগে তথ্য সংগ্রাহক।
১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যারি পেজ ও সের্গেই ব্রিন নামের দুজন পিএইচডি কোর্সের ছাত্রের হাত ধরে শুরু হয় গুগলের পথচলা। দুজন থেকে বেড়ে বর্তমানে গুগলে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ১১০ কর্মী। শুরুর তুলনায় গুগল এখন একশগুণ বড়, ১০ হাজার গুণ বেশি গতিতে কাজ করছে এটি। বর্তমানে গুগলের মোট সম্পদের পরিমাণ ৩০০ বিলিয়ন ডলার।
আজ জন্মদিনে ডুডল সেজেছে নতুন সাজে। আজ ডুডল-এ ক্লিক করলে একটি ইউটিউব ভিডিও চালু হয়ে যাবে।
১ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে বিশ্বজুড়ে গুগলে সবচেয়ে জনপ্রিয় সার্চের বিষয়গুলো একে একে দেখতে পাবেন ব্যবহারকারী।
গুগলের নামে পেছনে যে গল্পটি রয়েছে তা হয়তো অনেকেরই অজনা। শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি।
গাণিতিক হিসাবের গোগল (googol)-এর অর্থ- একটি সংখ্যার পেছনে একশ শূন্য।
একজন প্রকৌশলী আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই গুগল!
২০ বছর পেরিয়ে সার্চ রেজাল্ট এ অনেক পরিবর্তন এনেছে গুগল।
গুগল সার্চ ইঞ্জিনের এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্চে লেখা তথ্যকে আরও অর্থবহ করে তুলবে।
এআই তার মতো করে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও খুঁজে রাখবে, ব্যবহারকারী না চাইলেও।
এ কথা অনস্বীকার্য যে গুগল এখন অনলাইন ব্যবহারকারীদের নিত্যসঙ্গী।
No comments:
Post a Comment