OMG: অন্য ছেলেকে চুমু গার্লফ্রেন্ডের! সেলফি তুললেন প্রেমিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

OMG: অন্য ছেলেকে চুমু গার্লফ্রেন্ডের! সেলফি তুললেন প্রেমিক


প্রেমিককে ধোঁকা। সটান ট্যুইটারে সব ফাঁস। পরপুরুষকে চুমু দেওয়ার ছবি সটান ট্যুইটারে পোস্ট করলেন প্রেমিক।
আর্জেন্টিনার এক শহরের ঘটনা। মারিয়ানো নামে বছর ২০-র এক যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এক পার্টিতে গিয়ে এমন কাণ্ড দেখেন তিনি। একেবারে চমকে উঠলেন। দেখলে তাঁকে ছেড়ে পার্টিতে থাকা অন্য এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে তাঁর গার্লফ্রেন্ড।

ঘনিষ্ঠতা ক্রমশ চরম পর্যায়ে পৌঁছয়। একেবারে জাপটে ধরে চুম্বন। মাথা গরম হয়ে গেলেও ঠাণ্ডা মাথায় কাজ করলেন মারিয়ানো। তাঁদের পাশে বসে সেলফি তুলে পোস্ট করে দিলেন ট্যুইটারে। ক্যাপশনে লিখলেন, ‘আমার গার্লফ্রেন্ড (এখন প্রাক্তন)। বুঝতে পারেনি যে আমিও একই পার্টিতে এসেছি।
পরে অবশ্য তাঁর এই গুণধর গার্লফ্রেন্ড অজুহাতও দিয়েছেন। আর সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন মারিয়ানো। বলেছেন, ‘আমি নেশাগ্রস্ত ছিলাম। ও আমাকে জোর করছিল। কিন্তু আমি তোমাকেই ভালবাসি আর তোমার সঙ্গেই থাকতে চাই।’

উত্তরে মারিয়ানো লিখেছেন, ‘আর একটু এফোর্ট দিলেই পারতে।’

No comments:

Post a Comment

Post Top Ad