OMG: প্রৌঢ়ের কান কেটে ঝুলালো ৪ প্রতিবেশী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

OMG: প্রৌঢ়ের কান কেটে ঝুলালো ৪ প্রতিবেশী


মালদা, ২২ সেপ্টেম্বর: সানসেট তৈরিতে বাধা দেওয়ায় এক প্রৌঢ়ের কান কেটে ঝুলানোর অভিযোগ উঠল চার প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ়ের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যায় মালদা থানার যাত্রা ডাঙ্গা অঞ্চলের সন্ন্যাসপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম, অনিল সাহা(৬০)। অভিযুক্ত, স্বপন সাহা, লক্ষণ সাহা, প্রভা সাহা ও কেরিয়া সাহা। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদা থানায়। জানা গিয়েছে, স্বপন সাহা একটি পাকা বাড়ি তৈরি করছেন অনিল সাহার বাড়ির পাশে। অনিলবাবুর বাড়ির দিকে একটি জানালার সানসেট ছাড়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, সানসেটের জল গড়িয়ে তাদের ঘরে ঢুকবে বলে সেই ঘটনার প্রতিবাদ করেন অনিলবাবু।

অভিযোগ, এর পরেই লোহার রড নিয়ে স্বপন সাহা এবং তার পরিবারের লোকেরা চড়াও হয় অনিল সাহার উপর। লোহার রডের আঘাতে ওই প্রৌঢ়ের ডান কান ছিঁড়ে ঝুলে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পরিজনেরা। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পরিবারের লোকের অভিযোগ, মারধরের সময় তাকে ছাড়াতে গিয়ে পরিবারের অন্য সদস্যরাও আহত হন। যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাউকে ধরতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad