OMG: স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

OMG: স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী! কেন?

দু’বছরের দাম্পত্য জীবন। কিন্তু তাদের সংসারের ‘সুখ পাখি’ কখনও বাসা বাঁধেনি। ভারতের দিল্লির রণহোলার বাসিন্দা করণের সঙ্গে নিত্যদিন ঝগড়া লেগেই থাকতো বছর বাইশের স্ত্রীর।

জানা গেছে, প্রতিদিনের মতো গত শনিবারও স্ত্রীর সঙ্গে করণের ঝগড়া হয়। এরপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান করণ। রাতে ফিরতে ফের শুরু হয় ঝগড়া। স্ত্রী অন্তঃসত্ত্বা। তাই শান্ত করতে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে যান করণ।বিষয় স্বামী দেখতে কুৎসিত। এর সঙ্গে শিল্পী হওয়ায় বোহেমিয়ান জীবনযাপন করতেন, যা একবারেই পছন্দ ছিল না অন্তঃসত্ত্বা স্ত্রীর। এই কারণে নাকি জিভ কাটা গেল করণের।
পুলিশের কাছে ওই যুবকের জবানবন্দি অনুযায়ী, সে সময় কোনও বাধা দেননি তার স্ত্রী। কিছুক্ষণ পরেই হঠাৎ জোরে জিভ কামড়ে দেন স্বামীর। কামড় এতটাই জোরালো ছিল যে প্রায় জিভের অর্ধেকটাই কেটে যায়। করণের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু হঠাৎ কেন স্বামীর জিভ কামড়ে দিলেন স্ত্রী? দিল্লির পুলিশ জানায়, স্ত্রী স্বীকার করেছে স্বামীর কুৎসিত চেহারার জন্য তিনি কখনই পছন্দ করতেন না। কার্যত প্রতিশোধের বশেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন করণের স্ত্রী। গুরুতর আহত করায় তার বিরুদ্ধে ৩২৬ ধারায় মামলা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad