বনধ রুখতে নবান্নে বৈঠক মন্ত্রীগোষ্ঠীর! আগাম বার্তা শিক্ষামন্ত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

বনধ রুখতে নবান্নে বৈঠক মন্ত্রীগোষ্ঠীর! আগাম বার্তা শিক্ষামন্ত্রীর

                                                                 ছবিঃ বিভাস লোধ     
সোমবার নবান্ন মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন করেন।
প্রথমে বিজেপি ডাকা বনধ নিয়ে তিনি বলেন, বিজেপি রাজ্য বিশৃঙ্খলা করতে চাইছে রাজ্যের উন্নয়নের গতিকে স্তব্ধ করতে চাইছে চক্রান্ত করে ২৬ তারিখ বাংলা বনধ্ ডেকেছে। ঐদিন বাংলা সচল রাখার জন্য প্রশাসনের যা যা করণীয় সবকিছু করবে প্রশাসন।

স্কুল, কলেজ, কারখানা সব কিছু যাতে ঠিকঠাক চলে তার জন্য আমরা আবেদন করছি। বেসরকারি স্কুল কলেজ ও কারখানার কর্তৃপক্ষের কাছে আবেদন বাংলা বনধ্ এর দিন আপনারা পরিষেবা স্বাভাবিক রাখুন, সরকার নিরাপত্তা দেবে।
বেসরকারি বাসের সংগঠনগুলির সঙ্গে কথা বলা হচ্ছে সচল রাখার জন্য, ট্রান্সপোর্ট মন্ত্রীকে বলা হয়েছে সবকিছু সচল রাখার জন্য, পুলিশ ব্যবস্থা নেবে।
কেউ যদি ভাঙচুর করার চেষ্টা করে তাহলে তা হবে ক্রিমিনাল অফেন্স, সেই হিসাবে পুলিশ ব্যবস্থা নেবে।

কাকদ্বীপ এর ব্রিজ ভাঙার প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ব্রিজ ভেঙেছে তবে সেটা এখনো ব্রিজে পরিণত হয় নি ওটা ছিল নির্মীয়মান। কারিগরি কিংবা প্রযুক্তিগতভাবে কোনো দুর্বলতা আছে কিনা তা দেখা হচ্ছে। ঠিকাদারদের অভিজ্ঞতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad