বনধে পুলিশের লাঠি চার্জ! আটক ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

বনধে পুলিশের লাঠি চার্জ! আটক ৫


বাংলা বনধ বিজেপি সমর্থের উপর পুলিশের লাঠি চার্জ । নিয়ামতপুর মোড়ে বিজেপি সমর্থকরা । যে সময় রেলি করে টাইয়ার জালিয়ে মোড়ে বিক্ষোভ দেখাই সেই সময় পুলিশ সমর্থকদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে।সূত্রের খবর, ৪ থেকে ৫ জনকে আটক করে পুলিশ । এদিকে আসানসোলের বার্ণপুরের ত্রিবেনী মোড়ে দেখা গেল বিজেপি সমর্থকরা রাস্তায় পিচের ড্রাম ফেলে বিক্ষোভ দেখাই সেই সময় পুলিশ বাধা দিতে গেলে বিজেপি সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় । এবং পুলিশ আটক করে সমর্থকদের ।

প্রসঙ্গত বনধে আসানসোল শিল্পাঞ্চলে মিশ্র প্রভাব জনজীবনে ৷ বনধ রুখতে শিল্পাঞ্চলে পুলিশ ও প্রশাসন প্রস্তুত থাকলেও অন্যদিনের তুলনায় রাস্তাঘাটে লোকের সংখ্যা কম ছিল ৷অশান্তি এড়াতে মোড়ে মোড়ে পুলিশ পিকেটিংএর ব্যবস্থা করা হয় ৷ তবে রাস্তা ঘাটে বেসরকারি কিছু বাস চললেও। সেখানে অন্যদিনের তুলনায় যাত্রী সংখ্যা কম ছিল ৷  যাত্রীদের সুবিধায় বেস কিছু রুটে সরকারি বাস নামানো হয় ৷ পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে আসানসোলের বাজার এলাকায় বনধ বিরোধী বাইক মিছিল বের করা হয় ৷তবে সকাল ৯টা পর্যন্ত আসানসোল শিল্পাঞ্চলে বনধকে কেন্দ্র করে কোনো অশান্তির খবর নেই৷

No comments:

Post a Comment

Post Top Ad