যৌনপল্লী থেকে উদ্ধার ৭ নাবালিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

যৌনপল্লী থেকে উদ্ধার ৭ নাবালিকা



অর্ক রায়, মালদা: ভিন রাজ্যের সাত জন নাবালিকাকে উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। মালদার ইংরেজবাজারের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তারও করা হয়। এক স্বেচ্ছাসেবী সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ নিষিদ্ধপল্লীতে অভিযান চালিয়ে এদের উদ্ধার করে।

     দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পুলিশের কাছে খবর আসে মালদা শহরের নিষিদ্ধ পল্লী এলাকায় বেশ কিছু নাবালিকাকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হচ্ছে। সেইমতো অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। সেখান থেকেই ৭ নাবালিকাকে উদ্ধার করা হয়।এদের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১১ জন কে।
          প্রশ্ন উঠেছে যারা এদেরকে দিয়ে জোর করে দিনের পর দিন ধরে দেহ ব্যবসা করাচ্ছিলো তাদেরকে পুলিশ কেন গ্রেফতার করলো না। গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিক এই ভূমিকায় প্রশ্ন উঠছে তাহলে সরষের মধ্যেই কি ভূত রয়েছে। যাদের জন্যই এই কাজে মদত দিচ্ছে তারা।

No comments:

Post a Comment

Post Top Ad