জয়ন্ত সাহাঃ আসানসোলের গোপালপুর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে বনধ বিরোধী মিছিল বের করা হয় ৷ পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে মোদির কুশপুতুল দাহ করা হয় ৷
অন্যদিকে কুলটি নিয়ামাতপুর অঞ্চলে বিজেপি কর্মী সমর্থকেরা বনধের সমর্থনে মিছিল বের করে , নিয়ামাতপুর মোড়ে গাড়ির টায়ার জ্বালিয়ে ও স্থানীয় দোকান পাট জোর করে বন্ধ সফল করতে গেলে ৷ পুলিশ তাদের ধাওয়া করে ও মৃদু লাঠি চার্জ সহ চার থেকে পাঁচজনকে আটক করে ৷
অন্যদিকে বার্ণপুর ত্রিবেণী মোড়ে পিচের ড্রাম ফেলে পথ অবরোধের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকেরা বনধ সফল করতে গেলে, পুলিশ তাদের সরিয়ে দেয় ৷ একই সাথে বিজেপির ১০ জন কর্মী সমর্থককে আটক করে৷

No comments:
Post a Comment