কৌশিকি অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে ভক্তদের ঢল । রাত যত বাড়ছে ততই বাড়ছে ভক্তদের লম্বা লাইন । শনিবার রাত একটার পর শুরু হচ্ছে অমাবস্যা । রবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত থাকবে অমাবস্যা । দুই দিনেই সারারাত মন্দির খোলা থাকবে । রবিবার রাতে হবে নিশি পুজো । কৌশিকি অমাবস্যা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে তান্ত্রিকরা তারাপীঠের মহা স্মশানে আসেন । কৌশিকি অমাবস্যা উপলক্ষে মন্দিরকে আলো দিযে সাজানো হয়েছে ॥
মন্দিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করেছে মন্দির কর্তিপক্ষ । মন্দির এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার'। রামপুরহাটের বিধায়ক ও মন্ত্রী আশীস ব্যানার্জী তদারকি করছেন । এবছর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে থেকে পানীয় জল, শৌচাগার, রাস্তায আলোর ব্যবস্থা করেছে।

No comments:
Post a Comment