WHAT! ‘স্বর্ণডিম’ পাড়বে মুরগি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

WHAT! ‘স্বর্ণডিম’ পাড়বে মুরগি!

‘স্বর্ণডিম’ পাড়বে মুরগি!
জাপানের বিজ্ঞানীরা মুরগির এমন একটি জাত উদ্ভাবন করেছেন যা ‘স্বর্ণডিম’ দিতে পারে।
স্বর্ণডিম এ কারণে বলা হচ্ছে যে, ওই ডিমে থাকবে উচ্চমাত্রার প্রোটিন যা ক্যান্সার ও হেপাটাইটিসের মতো জীবনঘাতী ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান।
জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিকেল রিসার্স ইন্সটিটিউটের বিজ্ঞানীরা মুরগির নতুন এ জাতটির উদ্ভাবন করেছেন। সাধারণ মুরগির মতোই এ মুরগি নিয়মিত ডিম দেয় বলে জানিয়েছেন তারা।
প্রত্যেকটি স্বর্ণডিমে প্রোটিন থাকবে ৩০-৬০ মিলিগ্রাম। আর একটি ডিমের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ আট হাজার পাউন্ড থেকে ২০ মিলিয়ন পাউন্ড।
তবে চাইলেই এ ডিম এখন কেনা যাবে না। বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad