XXX-এর জন্য প্রস্তুত দীপিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

XXX-এর জন্য প্রস্তুত দীপিকা

XXX-এর জন্য প্রস্তুত দীপিকা (ভিডিওসহ)
শিগগিরই হলিউডে অভিষেক ঘটতে চলেছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ট্রিপল এক্স সিরিজের পরবর্তী সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসেই। অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে পর্দা ভাগাভাগি করে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি সেই প্রস্তুতির একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন দীপিকা।
‘ট্রিপল এক্স’র জন্য শরীরের গঠনে পুরো মারকুটে ভাব নিয়ে আসছে দীপিকা পাড়ুকোন। অ্যাকশনে ভরপুর এই ছবিতে জুতসই হয়ে উঠতে চেষ্টার কমতি রাখছেন না দীপিকা পাড়ুকোন। এনডিটিভির খবরে জানা যায়, বিশেষ এক ফিটনেস ট্রেনারের কাছ থেকে কঠিন তালিম নিয়ে চলছেন বলিউডের শীর্ষস্থানীয় এই অভিনেত্রী।
এই ফিটনেস ট্রেনারের নাম ইয়াসমিন করাচিওয়ালা। এর আগেও অবশ্য দীপিকাকে ‘গ্যলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির জন্য ট্রেনিং করিয়েছিলেন তিনি। ক্যাটরিনা কাইফকেও ট্রেনিং দিয়েছেন ‘তিস মার খান’ ছবির জন্য। এবার দীপিকাকে তিনি করে তুলতে চান হলিউডের মারদাঙ্গা ছবির অভিনেত্রীদের মতোই। ইনস্টাগ্রামে ট্রেনিং সেশনের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি।
গেল বছরের শেষের দিকেই ভিন ডিজেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে হলিউড অভিষেক আলোচনায় আসেন দীপিকা। বেশ খানিকটা সময়, জিজ্ঞাসা ও প্রতীক্ষার পর বিষয়টি নিশ্চিত হয় যে, ট্রিপল এক্স ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন।

No comments:

Post a Comment

Post Top Ad