বিশ্বের সবচেয়ে ধনী ৭ শিশু-কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 October 2018

বিশ্বের সবচেয়ে ধনী ৭ শিশু-কিশোর




বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির নাম জানতে চাওয়া হলে এক বাক্যে সবাই বলবেন বিল গেটসের নাম। আর যদি প্রশ্ন করা হয় একজন কোটিপতির সর্বনিম্ন বয়স কত তাহলে কী উওর দেবেন? পঞ্চাশ বা ষাট কিংবা চল্লিশ? অথচ তিন বছর একজন শিশুর অর্থের পরিমাণ ১ বিলিয়ন ডলার! কী অবাক হচ্ছেন? এমন কিছু ক্ষুদে কোটিপতির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক।

১। প্রিন্স জর্জ অ্যালেক্সজেন্ডার লুইস
প্রিন্স জর্জ উইলিয়াম এবং ক্যাথারিনের প্রথম সন্তান প্রিন্স জর্জ অ্যালেক্সজেন্ডার লুইস বিশ্বের ধনী শিশুদের মধ্যে সবার প্রথমে অবস্থান করছেন। তিন বছর বয়সী এই শিশুর অর্থের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার!

২। নক্স ও ভিভিয়েন জোলি পিট
হলিউড কাঁপানো তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের যমজ সন্তান নক্স এবং ভিভিয়েন জোটি পিট। ২০০৮ সালে তাদের জন্মগ্রহণের সময় সম্পূর্ণ হাসপাতাল সাংবাদিক দিয়ে ঘেরা ছিল শুধুমাত্র তাদের একটি ছবি তোলার জন্য। তাদের প্রথম ছবি বিক্রি হয় ১৪ মিলিয়ন ডলারে! আর তাদের বর্তমান অর্থের পরিমাণ ৬৭.৫ মিলিয়ন ডলার।

৩। ড্যানিয়েলিন বার্কহেড
এনা নিকোল স্মিথ এবং ল্যারি বার্কহেডের সন্তান ড্যানিয়েলিন বার্কহেড। এনা নিকোল স্মিথ ছিলেন আমেরিকান বিখ্যাত মডেল এবং অভিনেত্রী। মায়ের মৃত্যুয়ের পর মাত্র ছয় বছর বয়সে তিনি তাঁর মায়ের উত্তরাধিকারসূত্রে ১০ মিলিয়ন ডলার পেয়ে যান। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৯ মিলিয়ন! ড্যানিয়ালিন হোপ মারশ্যাল বার্কহেড শুধু ধনী শিশুদের তালিকায় নিজের স্থান করে নেননি, সবচেয়ে সুন্দর শিশুদের তালিকাতেও রয়েছে তাঁর নাম। 

৪। নিক ডি অ্যালিজিও
নিক ডি অ্যালিজিও ইন্টারনেট উদ্যেক্তা হিসেবে ১৫ বছর বয়সে নাম করেন। সামলি নামক একটি আইওএস অ্যাপলিকেশন তিনি আবিষ্কার করেন যা ইয়াহুর কাছে ৩০ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। বর্তমানে তিনি হার্টফোর্ড কলেজে কম্পিউটার সায়ন্স নিয়ে পড়ালেখা করছেন।

৫। ভ্যালেন্টিনা পলমো পিনাল্ট
হলিউডের বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক এবং ফরাসি ব্যবসায়ী হেনরি পিনাল্ট মেয়ে ভ্যালেন্টিনা পলমো পিনাল্ট। ৭ বছর বয়সী ভ্যালেন্টিনার সম্পদের পরিমাণ ১২ মিলিয়ন ডলার!   

৬। অ্যাবিগেল ব্রেসলিন
অ্যাবিগেল ব্রেসলিন আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা। তিন বছর বয়সে তার প্রথম বিজ্ঞাপন টেলিভিশনে প্রচার করা হয়। এর দুই বছর পর প্রথম ছবি ‘সাইনস’ মুক্তি পায়, যা বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে। তার সম্পদের পরিমাণ ১২ মিলিয়ন ডলার।

৭। জ্যাডেন স্মিথ
জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের ছেলে জ্যাডেন স্মিথ। তিনি তার বাবার সাথে ২০০৬ সালের ব্লকবাস্টার ছবি ‘দ্যা পারসুইট অফ হ্যাপিনেস’-এ অভিনয় করেন। তার সম্পদের পরিমাণ ৮ মিলিয়ন ডলার।
সূত্র: ওয়ান্ডার লিস্ট

No comments:

Post a Comment

Post Top Ad