জয়ন্ত সাহাঃ ভাড়া তোলাকে কেন্দ্র করে টোটো ও অটো চালকদের মধ্যে মারামারি উত্তেজনা,রাস্তা অবরোধ।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে আসানসোল দক্ষিন থানার অন্তর্গত এস বি গড়াই রোডের ইসলামপুর মোড়ের কাছে।
জানা গিয়েছে, টোটো ও অটো চালকদের মধ্যে মারামারি লাগে।গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয়। গাড়ি উল্টে ফেলা হয় বলে অভিযোগ।আরও অভিযোগ, দু পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়।প্রায় ঘন্টা খানেক ব্যস্ততম এস বি গড়াই রোড বন্ধ হয়ে যায়।খবর পেয়ে আসানসোল দক্ষিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে রাস্তা অবরোধ উঠিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

No comments:
Post a Comment