মধ্যরাতে পিভিসি পাইপের দোকনে আগুন:ক্ষতির পরিমাণ লক্ষাধিক ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

মধ্যরাতে পিভিসি পাইপের দোকনে আগুন:ক্ষতির পরিমাণ লক্ষাধিক !




চাঁদনী ,পূর্ব মেদিনীপুর :মধ্যরাতে একটি পিভিসি পাইপের দোকনে আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্য ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ডিমারি বাজার এ হলদিয়া মেছেদা রাজ্য সড়ক এর ধারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , হলদিয়া মেছেদা রাজ্য সড়ক এর ধারে একটি পিভিসি পাইপ দোকানে আগুন লাগে গভির রাতে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তমলুক থানায় খবর দেয়। ঘটনা স্থলে ছুটে আসে একটি দমকলের ইঞ্জিন। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।তবে দোকান এ থাকা সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যায়। দোকানের পাশে বেশ কিছু মদের বোতল পড়ে থাকতে দেখে দোকান মালিক এর সন্ধেহ কেউ বা কারা তাদের দোকান এ পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা ।তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad