আপনার হাতের তালু দুটিকে একসঙ্গে জুড়লে কি তাতে অর্ধচন্দ্র রেখা দেখতে পাওয়া যায়? আর যদি অর্ধচন্দ্র রেখা থাকে তাহলে কিন্তু আপনার জীবন সকলের চাইতে কিছুটা হলেও আলাদা৷ এমনটাই দাবি জ্যোতিষ শাস্ত্রের৷ কি হতে পারে এই রেখা থাকার ফলে, চলুন দেখে নেওয়া যাক এই রেখার বৈশিষ্ট্য গুলি৷
১। সাধারণত এই রেখা হৃদয় সুস্থ থাকার ইঙ্গিত দেয়৷ যেই ব্যক্তির হাতে যত ভালোভাবে স্পষ্ট এই রেখা থাকে সেই ব্যক্তির তত সুস্থ হৃদয়৷
২। হৃদয়ের প্রসঙ্গ যখন তখন প্রেম ভালোবাসাকে এড়িয়ে গেলে চলে কি করে? এই রেখাটি বলে দিতে পারে যে আপনি কতটা প্রেমিক মনের৷
৩। কর্মজীবন নির্ধারণেও এর জুড়ি মেলা ভার৷ এই অর্ধচন্দ্র রেখাটি আপনাকে বলে দেবে যে আপনি কতটা কর্মজীবনে সক্ষম৷
৪। আপনার জীবনে বিবাহ কতটা সুখপ্রদ হবে তাও নির্ধারণ করে থাকে এই রেখাটি৷
৫। হৃদয় রেখা হওয়ার ফলে আপনি কতটা মানবিক,তাও নির্ধারণ করে থাকে এই রেখাটি৷ যার যত স্পষ্ট ও নিক্ষুত এই রেখা,সে ততো মানবিক হিসাবে৷

No comments:
Post a Comment