আপনি যত তাড়াতাড়ি টাকা সঞ্চয় করতে শুরু করবেন ততো দ্রুতই মিলিয়নিয়ার হবেন। তবে ৩০ বছর বয়সেও যদি টাকা সঞ্চয় করতে শুরু না করেন তবুও আপনি জীবদ্দশায় মিলিয়নিয়ার হতে পারেন।
নার্দওয়ালেট নামের একটি ওয়েবসাইট সম্প্রতি একটি চার্ট প্রকাশ করেছে যেখানে ৩০ বছর বয়স থেকে টাকা জমানো শুরু করলে ৬৭ বছর বয়সে কীভাবে মিলিয়নিয়ার হতে পারবেন সে বিষয়টি তুলে ধরা হয়েছে। সঞ্চয়ের জন্য চার্টটিতে দিন, মাস ও বছর এই তিন হিসেবেই টাকার পরিমাণ তুলে ধরা হয়েছে। শূন্য থেকে সঞ্চয় শুরু করলে কতো শতাংশ মুনাফায় প্রতিদিন আপনাকে কত টাকা জমাতে হবে চলুন দেখে নেই সে হিসেবটি।
চার্টটি বিদেশি ব্যাংকের হিসেব অনুযায়ী করা হওয়ায় বাংলাদেশের ক্ষেত্রে হিসেবে কিছুটা তফাৎ হতে পারে। তবে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকে চক্রবৃদ্ধি মুনাফায় সঞ্চয় করলে টাকার পরিমাণ এরকমটাই আসবে। বাংলাদেশে যেহেতু ডেইলি হিসেবে ডিপোটিজের সুযোগ নেই তাই আপনাকে মাসিক সঞ্চয়ের পন্থা অবলম্বন করতে হতে পারে।
৪ শতাংশ হারে মুনাফা
আপনি যদি চার শতাংশ হারে টাকা সঞ্চয় করেন তবে প্রতিদিন আপনাকে রাখতে হবে ৩৩ টাকা, প্রতিমাসে ৯৮২ এবং বছরে ১১ হাজার ৭৬৯ টাকা।
৬ শতাংশ হার
ছয় শতাংশ হারে টাকা রাখলে প্রতিদিন রাখতে হবে ২১ টাকা, প্রতিমাসে ৬১০ এবং প্রতি বছরে ৭ হাজার ৪১৩ টাকা।
৮ শতাংশ হার
আপনি যদি আট শতাংশ হারে টাকা সঞ্চয় করেন তবে মিলিয়নার হতে প্রতিদিন আপনাকে রাখতে হবে ১২ টাকা, প্রতিমাসে ৩৬৬ টাকা এবং বছরে ৪ হাজার ৫৫২ টাকা।
১০ শতাংশ হার
১০ শতাংশ হারে টাকা রাখলে প্রতিদিন আপনাকে রাখতে হবে ৭ টাকা, প্রতিমাসে ২১৩ টাকা এবং বছরে ২ হাজার ৭৫৫ টাকা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ যেকোনো ব্যাংকে।

No comments:
Post a Comment