ভারতে এখন আর সমকামিতা কোনো অপরাধ নয়। তবে ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ। এবার সেই অভিযোগে অভিযুক্ত হলেন এক নারী। আর তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তিনিও নারীই।
ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। ২৫ বছরের এক নারী অন্য এক নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় মামলা নেয়নি পুলিশ।
জানা যায়, নিপীড়িত সেই নারী দিল্লিতে চাকরির সন্ধানে এসেছিলেন। অভিযোগকারী সেই নারীর দাবি, ২৯ বছরের এক নারী তাকে ধর্ষণ করেছেন। পরে মারপিটও করেছেন ৷ তার আরও অভিযোগ, দিল্লির সীমাপুরী থানার পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করেছে।
পরে আদালতে তিনি এই অভিযোগ করেন৷ পরে গত ২৬ সেপ্টেম্বর সংবিধানের ১৬৪ ধারার অন্তর্গত আদালতে অভিযুক্তর বিরুদ্ধে মামলার সাক্ষ রেকর্ড করা হয়েছে৷

No comments:
Post a Comment