স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ পুকুর থেকে বস্তাবন্দী একটি সদ্যোজাত শিশুর মৃত দেহ উঠলো মাছ ধরার জালে ।মৃত সদ্যোজাত শিশুর মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের সিউরি থানার সাজানো পল্লীতে । ওই এলাকার মোল্লা পুকুরে জাল দিযে মাছ ধরছিল স্থানীয়রা । সেই সময় ওই জালে মুখ বন্দ করা বস্তা উঠে আসে । সেটা খুলতেই দেখা যায় সদ্য জাত শিশুর মৃত দেহ । সিউরি থানার পুলিস গিয়ে ওই মৃত দেহ উদ্ধার করে সিউরি জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে সিউরি থানার পুলিস ।
No comments:
Post a Comment