মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: ক্যানিংয়ে গোষ্ঠী কোন্দল, বোমা - গুলি, গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় কড়া পদক্ষেপ নিল শাসক দল। ব্লক যুব সভাপতির পদ থেকে পরেশ দাসকে অপসারণ করা হয় বলে দলিয় সূত্রে জানা গিয়েছে।ঘটনায় চার জন কে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। রবিবারের সংঘর্ষের পর সোমবার সকাল থেকেও থমথমে ক্যানিং।
রবিবার তৃণমূলের একটি শাখার মিছিল কে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং এর গোলাবাড়ি এলাকা।মুহুমুহু গুলি বোমার শব্দে কেঁপে ওঠে গ্রাম। গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিজানুর রহমান নামে এক তৃণমূল কর্মী। আহত হন আরও ২ জন। ঘটনায় তৃণমূলের একাংশ ব্লক যুব সভাপতি পরেশ রাম দাস এর দিকে অভিযোগের আঙ্গুল তোলেন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগ ক্যানিং ২ নং যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি পরেশ দাস কে অপসারণ করা হয়েছে।
অন্যদিকে রবিবার পর সোমবার সকাল থেকে একেবারে থমথমে ক্যানিং এর গোলাবাড়ি এলাকা ।মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে এর পাশাপাশি এলাকায় পুলিশ ও র্্যাফ টহলদারি করছে। রবিবারের ঘটনায় চার জন কে গ্রেফতার করেছে পুলিশ।

No comments:
Post a Comment