যে সবজিগুলো দেখতে মানবদেহের অঙ্গের মতো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 October 2018

যে সবজিগুলো দেখতে মানবদেহের অঙ্গের মতো!




আমরা ভাগ্যবান প্রকৃতি আমাদের এমন কিছু উপাদান দিয়েছে যা আমাদের শরীরে পুষ্টি যোগান দিয়ে সুস্থ রাখে। এর মধ্যে সবজি এবং ফল অন্যতম।  সবজি আমাদের দেহের সবগুলো চাহিদা পূরণ করে থাকে। মজার বিষয় হলো আমাদের চারপাশে এমন কিছু সবজি আছে যা আমাদের শরীরের অঙ্গের মতো দেখতে! শুনতে কিছুটা অবাক শোনালেও সত্যি এমন কিছু সবজি আছে যা আমাদের দেহের অঙ্গের মতো দেখত। এমন কিছু সবজি দেখে নিন ছবিতে।
১। গাজর এবং চোখ 

দৃষ্টিশক্তি বৃদ্ধিতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুকরো করা গাজর লক্ষ্য করেছেন কখনো? টুকরো করা গাজর দেখতে অনেকটা চোখের মণির মত। গাজরের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, অ্যান্টি অক্সিডেন্ট এবং বিটা ক্যারটিন যা ম্যাকুলার অবক্ষয় হওয়ার সম্ভাবনা হ্রাস করে। ম্যাকুলার অবক্ষয় চোখের জ্যোতি হ্রাস করে থাকে।
২। আখরোট এবং মস্তিষ্ক

কুঁচকানো চামড়াওয়ালা আখরোট দেখতে মানবদেহের গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গের মতো দেখতে। আর তা হলো মস্তিষ্ক। মজার ব্যাপার হলো আখরোটকে “ব্রেন ফুড” বলা হয়। পুষ্টিবিদ লিসা অ্যাভেললিনো বলেন, “আখরোটে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে”।
৩। সেলেরি এবং হাড়

লম্বা, শুকনো এই সবজিটি আমাদের হাড়ের কথা মনে করিয়ে দেয়। আর এই সবজিটি হাড়ের জন্য বেশ উপকার। সেলেরিতে প্রচুর পরিমাণ সিলিকন রয়েছে যা হাড় মজবুত করতে ভূমিকা পালন করে।
৪। আদা এবং পেট

পেট ব্যাথার সময় এক গ্লাস আদার রস মিশ্রিত পানি পান করুন। আর দেখুন পেট ব্যথা নিমিষে গায়েব হয়ে যাবে। এই আদা দেখতে কিন্তু আমাদের পেটের মতো!
৫। টমেটো এবং হৃদযন্ত্র

টমেটো টুকরো করে কাটার পর লক্ষ্য করেছেন কখনো? এটি দেখতে অনেকটা হৃদযন্ত্রের মতো। আবার গবেষণায় দেখা গেছে, টমেটোতে থাকা লাইকোপিন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হ্রাস করে।
৬। মিষ্টি আলু এবং অগ্ন্যাশয়

মিষ্টি আলু দেখতে অনেকটা অগ্ন্যাশয়ের মতো। মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারটিন যা শরীরের সকল টিস্যু রক্ষা করে থাকে। এমনকি ক্যান্সার হওয়ার প্রবণতা হ্রাস করে।
৭। গ্রেপফ্রুট এবং স্তন

সাইট্রাস বর্গের ফল যেমন লেবু, গ্রেপফ্রুট দেখতে স্তনের মতো। গ্রেপফ্রুটে লিমোনোডস নামক উপাদান রয়েছে যা স্তনে ক্যান্সারের জীবাণু তৈরিতে বাঁধা প্রদান করে থাকে। এইরকম ধারণা ড.মোলাভির।
সূত্র: ওমেন্স ডে

No comments:

Post a Comment

Post Top Ad