অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন এবং চীনের ঝাংগি ন্যাশনাল জিও পার্কের রঙধনুর মত পাহাড়ের রঙ দেখে অবাক হতে হয়। এদের মধ্যে সাধারণ যে জিনিসটি দেখা যায় তা হচ্ছে লাল রঙের শিলা। এই পাথরগুলো এতো লাল হল কীভাবে? এর কারণ হচ্ছে আয়রন, এটি অন্য উপাদানের সাথে মিলিত হয়ে এমন খনিজ তৈরি করে যা লাল রঙের বা মরিচার মত হয়।
পৃথিবীতে আয়রন আসে প্রাচীন সুপারনোভা ঘটনার মাধ্যমে, বড় নক্ষত্র শক্তি থেকে দৌড়ে বের হয়ে আসে এবং মারা যায়। এই তারার পতনের ফলে তারা প্রচুর পরিমাণে নতুন শক্তি নির্গত করে। এর ফলে অনেক উপাদান মিলিত হয় এবং ভারী উপাদান তৈরি করে, যার মধ্যে আয়রনও (Fe) থাকে।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের সহযোগী বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠ প্রভাষক জেসিকা কেপ বলেন, এই ধরনের পতনের ফলে প্রচুর শক্তি নির্গত হয়, এই পতিত তারা বাহ্যিকভাবে বিস্ফোরিত হয় এবং উপাদানগুলো পাঠায়।
যখন পৃথিবী প্রথম গঠিত হয় তখন আয়রন সহ এর চারপাশের উপাদান গুলোর গুচ্ছকে আকড়ে ধরে। প্যানসিলভেনিয়া ষ্টেট বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক টেরি এনজেল্ডার বলেন, পৃথিবীর প্রথম দিকে আর্কিয়ান যুগে (৪ বিলিয়ন থেকে ২.৫ বিলিয়ন বছর আগে) বায়ুমন্ডলে খুব কম অক্সিজেন ছিল। অক্সিজেন ছাড়া আয়রন পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। একারণেই পৃথিবীর প্রথম আর্কিয়ান মহাসাগরে প্রচুর পরিমাণে আয়রন দ্রবীভূত থাকে।
যদি ফটোসিন্থেসিস এর মাধ্যমে এককোষী জীবগুলো অক্সিজেন উৎপন্ন করা শুরু করে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে সূর্যের আলো ব্যবহৃত হয় পানি এবং কার্বন ডাই অক্সাইড এর মধ্যকার প্রতিক্রিয়াকে শক্তি সরবরাহের জন্য যা কার্বহাইড্রেট বা অক্সিজেন তৈরিতে ভূমিকা রাখে।
এই অক্সিজেন সমুদ্রে যায় এবং আয়রনের সাথে মিলিত হয় এবং আয়রন-অক্সাইড নামক খনিজ যেমন- হারমাটাইট (Fe2O3), যা প্রায়ই লাল রঙের হয় এবং ম্যাগনেটাইট (Fe3O4)সৃষ্টি করে।
কেপ বলেন, জারণ প্রক্রিয়ায় মরিচা হওয়া খুব সাধারণ বিষয়, যেখানে বাতাসের ধাতুর সাথে প্রতিক্রিয়া দেখায় এবং মরিচা তৈরি হয়। পাহাড়ের শিলায় হারমাটাইট এবং ম্যাগনেটাইট এর মত খনিজের সামান্য দানা থাকে যার মধ্যে আয়রন থাকে। এই খনিজগুলোতে জারণ হয় এবং মরিচা পরে, যা পাহাড়কে লাল করে তুলে। এনজেল্ডার বলেন, এই খনিজের সৃষ্টির ফলেই ডোরাকাটা আয়রন গঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়রনের ভান্ডার। আয়রনের গঠন ডোরাকাটা হওয়ার কারণ হচ্ছে, হারমাটাইটের স্তরের মাঝে সিলিকার স্তর থাকে, যা পাললিক শিলার স্তরের মাঝে ছিল প্রায় প্রাচীন আর্কিয়ান থেকে মধ্য-প্রোটেরোজোয়িক যুগে(২.৫ বিলিয়ন থেকে ৫৪১ মিলিয়ন বছর পূর্বে)।
ডোরাকাটা আয়রনের গঠন দেখা যায় – ব্রাজিল এর ক্যারাজেস এ, কানাডার লেক সুপেরিওর এ, পশ্চিম অস্ট্রেলিয়ার হেমারসলে বেসিন এ, উত্তর চিনে এবং মিনেসোটা এর মেসাবি আয়রন রেঞ্জ এ।
অ্যারিজোনা এর ভারমিলিয়ন ক্লিফ এর লাল রঙ আসে আয়রন সমৃদ্ধ খনিজ থেকে যা এর পাশের পাললিক শিলায় ছড়ানো থাকে।
কেপ বলেন, লাল বেলে পাথর পশ্চিম আমেরিকায় খুবই কমন। এদের পাওয়া যায় স্যাডোনা, অ্যারিজোনা এবং ক্যালিফোর্নিয়ার মোজাভ মরুভূমিতে রেড রক ক্যানিয়ন ষ্টেট পার্ক এ।
মন্টানা, কলোরাডো এবং গ্র্যান্ড ক্যানিয়নের রেড ওয়াল লাইমস্টোন ক্লিফ ও লাল শিলায় গঠিত।

No comments:
Post a Comment