নাগেরবাজারে কাজীপাড়ার এক ফলের দোকানের সামনে বিস্ফোরণ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এককিমি দূর পর্যন্ত শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ঘটনাস্থানে রয়েছে দমদম থানারপুলিশ। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। কাজিপাড়া রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে RAF। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। বোমা বা অন্য কিছু থেকে এই বিস্ফোরণ কি না তা জানার চেষ্টা করছে দমদম থানার পুলিশ। বিস্ফোরণস্থানে পৌঁছেছে CID-র বম স্কয়্যাড। ব্যারাকপুরের পুলিশ কমিশনার বিস্ফোরণস্থান পরিদর্শনের পর রাজেশ কুমার বলেন, "কী থেকে বিস্ফোরণ হয়েছে সেটা পরিষ্কার নয়। তদন্ত চলছে।"
No comments:
Post a Comment