পরকীয়াতে বাঁধা: খুন মালিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 October 2018

পরকীয়াতে বাঁধা: খুন মালিক


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনাঃ পরকীয়াতে বাঁধা দেওয়ায় বাড়ির মালিককে খুনের অভিযোগ৷ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকায়।ভর সন্ধেয় নাটাগাছির রাস্তায় বুকে চাকু চালিয়ে খুন করা হয় পিন্টু সর্দারকে ৷ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন ৷ পিন্টু পেশায় পুচকা বিক্রেতা ৷জানা যায়, পিন্টুর বাড়িতেই ভাড়়া থাকত রুপা ও তার স্বামী নুরজামাল নস্কর ৷ তাদের আসল বাড়ি দক্ষিন বারাসত এলাকায় বলে জানা গিয়েছে ৷ সোমবার রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ আচমকা তার উপর হামলা চালানো হয় ৷ সেইসময় পুচকা বিক্রি করছিলেন তিনি ৷ ঘটনার পরেই এলাকা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মূল অভিযুক্ত শেখ মনিরুল ইসলাম ৷ঘটনায় গ্রেপ্তার রুপা ও তার স্বামী। তাদের গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad