নাগেরবাজার বিস্ফোরণে মৃত শিশু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

নাগেরবাজার বিস্ফোরণে মৃত শিশু


দমদম নাগেরবাজার বিস্ফোরণে মৃত শিশু বিভাস ঘোষের আদি বাড়ি‌ কুলপির রামকৃষ্ণপুর পঞ্চায়েতে মৌলিগ্রামে। তবে বিভাসের বাবা জন্মজয়, কাজের সুবাদে দমদমের নাগেরবাজার এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকতেন। জন্মেজয়ের ছোট ছেলে বিভাসের জন্মও ভাড়াবাড়িতে। বাবা জন্মেজয় মিষ্টির কারিগর আর মা সীতা পরিচারিকার কাজ করতেন। কোনও অনুষ্ঠান থাকলেই মৌলিগ্রামের বাড়িতে সপরিবারের চলে আসতেন জন্মেজয়। যেমন ঘোষ পরিবারের ছোট ছেলে দীপেঞ্জয়ের বিয়ের অনুষ্ঠানে শেষবার এসেছিলেন সবাই। গত জুলাই মাসে প্রিয় ছোটকার সেই বিয়ের অনুষ্ঠানে খুব মজা করেছিল বিভাস। ১০ দিন ছিল গ্রামের বাড়িতে। তারপর একপ্রকার জোর করে নাগেরবাজারের বাড়িতে নিয়ে যেতে হয়েছিল বিভাসকে। সেইসময় থেকে ছোটকার কাছে ৯ বছরের জন্মদিনের জন্য খেলনার আবাদার করে রেখেছিল বিভাস।
মঙ্গলবার বিভাসের মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত হয়। তখনই পরিবারের লোকজন বিভাসের শেষকৃত্য করার সিদ্ধান্ত নেন মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানে। বুধবার বেলা ২টো নাগাদ বিভাসের দেহ আসে শ্মশানে। সঙ্গে ছিলেন বিভাসের বাবা জন্মেজয়, কাকা দীপেঞ্জয়-‌সহ আত্মীয় প্রতিবেশীরা। মঙ্গলবার বেলা গড়াতেই টিভির দৌলতে মৌলিগ্রামের মানুষ নাগেরবাজারের বিস্ফোরণে বিভাসের মৃত্যুর খবর জেনেছিলেন। গ্রামের অনেক মানুষও চেয়েছিলেন, বিভাসের দেহটা অন্তত একবার গ্রামে নিয়ে আসা হোক। কিন্তু শেষ পর্যন্ত বিভাসের দেহটি গ্রামে আর নিয়ে যাওয়া হয়নি। তবে গ্রামের প্রচুর মানুষ শ্মশানে চলে এসেছিলেন।

পাশাপাশি বুধবার নাগেরবাজার বিস্ফোরণ কান্ডে ঘটনাস্থলে আসে সিআইডি।প্রসঙ্গত নাগেরবাজার কাজীপাড়ায় ফলের দোকানের সামনে বিস্ফোরণে মৃত শিশু। গুরুতর জখম বহু।

No comments:

Post a Comment

Post Top Ad