বলিউডের প্রভাবশালী তারকা নওয়াজউদ্দীন সিদ্দিকী। টিভি সিরিজ ‘সেক্রেড গেমস’ ব্যাপকভাবে সাড়া ফেলার পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিলেন তিনি।
‘সেক্রেড গেমস’র প্রথম সিরিজ ভারত ছাড়াও হলিউডে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় সিরিজের জন্যও কাজ শুরু হয়েছে। এতে নিজের পারিশ্রমিক বাড়াতে বলেন নওয়াজ।
এ ব্যাপারে তিনি বলেন, আমি আমার নিজের যোগ্যতায় এতদূর এসেছি। আর আমি যেটা দাবি করছি সেটা আমার প্রাপ্য।
বিক্রম চন্দ্রের থ্রিলার উপন্যাস ‘সেক্রেড গেমস’ প্রকাশিত হয় ২০০৬ সালে। এই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। উপন্যাসের নামেই এই ওয়েব সিরিজের নাম ‘সেক্রেড গেমস’।
প্রথম পর্বটি প্রচারিত হয় গত ৬ জুলাই। পরিচালনা করেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে। এখানে অভিনয় করেছেন সাইফ আলী খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও রাধিকা আপ্তে।
একজন পুলিশ কর্মকর্তাকে ঘিরে তৈরি হয়েছে গল্প। মুম্বাইয়ে জঙ্গি হামলার হুমকি দেয় এক অপরাধী। এরপর একজন পুলিশ কর্মকর্তা কীভাবে সেই হামলা ঠেকানোর চেষ্টা করেন, তা নিয়ে ‘সেক্রেড গেমস’।

No comments:
Post a Comment