বিমানবন্দরে যে কাজগুলো করা যাবে না - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

বিমানবন্দরে যে কাজগুলো করা যাবে না

বিমানবন্দরে যে কাজগুলো করা যাবে না
প্রতিটি দেশের বিমানবন্দর সেই দেশের সাথে বাইরের দেশের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে নানান ধরণের নিয়মকানুন থাকবে এটাই স্বাভাবিক। আইনশৃংখলা সুষ্ঠভাবে বজায় রাখতে, চোরাচালানসহ আরও নানান অনৈতিক কাজ ঠেকাতে এসব নিয়ম থাকা জরুরি। শুধু ক্ষতিকর, অবৈধ বস্তু নয়, একজন ক্ষতিকর মানুষ আপনার দেশকে মারাত্মক হুমকীর মুখে ফেলতে পারে। তাই এসব নিয়ম মানতে নাখোশ না হয়ে একজন সুনাগরিক হিসেবে নিয়মকে জানুন এবং মানুন। এতে আপনার ভোগান্তিও কমবে।
বিমানবন্দরে ঘুম নয়
বিমানের অপেক্ষা করতে করতে ভাবছেন সময় আছে, একটি ঘুমিয়ে নিই? কখনোই এই ভুল করতে যাবেন না। বিষেষ করে আপনি যদি একা ভ্রমণে বের হয়ে থাকেন। বিমান মিস হয়ে গেলে পুরো প্রক্রিয়ায় আমার কাজ করতে হবে আপনাকে। যাত্রাই ভন্ডুল হয়ে যাবে হয়ত।

কৌতুক করুন, কিন্তু সাবধানে
অনেক সময় নিরাপত্তা চেকিং এ আমরা দুষ্টুমি করে একে অপরকে 'আমার কাছে বোমা আছে', 'আমার ব্যাগে তো অনেক কিছু আছে', আমাকে ধরা এত সহজ নয়' এধরণের নানান কথা বলে থাকি। চেকিং এ কেন বিমানবন্দরের কোন এলাকাতেই এ ধরণের কৌতুক করবেন না। এই কৌতুক আপনার চূড়ান্ত ভোগান্তির কারণ হতে পারে। বিমানযাত্রা বাতিল, জিজ্ঞাসাবাদ, কারা ভোগ এসবই ঘটতে পারে আপনার সাথে।

ইলিকট্রনিক সব ডিভাইস এক্সরে মেশিনে দেওয়া জরুরি নয়
বিমানবন্দরে বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করতে দিতে হয়, কিন্তু সবই দিতে হবে এমন নয়। ল্যাপটপ বা কম্পিউটার এবং প্লে-স্টেশন, এক্সবক্স বা নিনডোর মতো ক্যাসেট ব্যবহৃত যন্ত্র পরীক্ষা করতে দিন। মোবাইল, স্মার্টফোন, ট্যাব এগুলো সাথে থাকলে ক্ষতি নেই। তবে নিরাপত্তাকর্মীদের বাঁধা পার হওয়ার সময় বের করে দেখাবেন।

তরল পদার্থ বহনের নিয়মটি জেনে নিন
বিমানে কিছু তরল আপনি বহন করতে পারবেন। যেমন শ্যাম্পু, ফেস অয়াস, সুগন্ধি। তবে এর একটি নির্দিষ্ট পরিমান আছে। সেটা না জেনে বহন করলে বিপাকে পড়তে পারেন। লাগেজ বেল্টে ওঠানোর পর তরল থাকলে তা মেশিনে ধরা পড়ে। তখন নিরাপত্তাকর্মী সেটি বের করে পরীক্ষা করবেন, ওজনে বেশি বা সন্দেহজনক হলে ফেলেও দিতে পারেন। তাই এ ধরণের বস্তু হ্যান্ডব্যাগে নেওয়া সবচেয়ে ভালো। লাগেজে নিলে উপরের দিকে রাখুন। এতে আপনার সময় বাঁচবে। বিমানে তরল ওষুধ বা দুগ্ধপোষ্য শিশুর জন্য কোনো পাত্রে নেওয়া মায়ের দুধের ক্ষেত্রে তরল পদার্থ বহনের নিয়ম কিছুটা শিথিল করা হয়।

নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলায় যাবেন না
কোন অবস্থাতেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সাথে ঝামেলায় যাবেন না। হয়ত আগেরবার ভ্রমণে সহজেই বহন করতে পেরেছেন এমন কোন জিনিস এবার নিতে দিচ্ছে না বা কোন নিয়ম যা আগে ছিল না বা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে এগুলো নিয়ে তর্ক করলে বৃথাই সময় নষ্ট হবে, কোন লাভ হবে না।

হাতেই রাখুন বোর্ডিং পাস ও পরিচয়পত্র
অনেকে ফাইলে বা ব্যাগে ঢুকিয়ে রাখেন এগুলো। নিরাপত্তাকর্মীর চেকিং এর সময় বের করতে গেলে অযথা সময় নষ্ট হয় এবং লাইনে থাকা পেছনের মানুষটি বিরক্ত হন। তাই এগুলো হাতেই রাখুন। এতে আপনার কাজই দ্রুত হবে, অন্যদের সময়ও বাঁচবে।

আপনার টিকেটে লেখা আছে সবকিছু
বিমানের টিকিটটি খেয়াল করুন। আপনাকে কোন লাইনে দাঁড়াতে হবে, কাউন্টার নং কত, কত নং টার্মিনালে যেতে হবে, আপনার সীট নং সবই কিন্তু উল্লেখ আছে সেখানে। ভালো করে দেখে আপনার জন্য নির্দিষ্ট স্থানগুলোতেই যান। নাহলে অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad