স্থানীয়দের চাকরীর দাবিতে তৃণমূলের আন্দোলনের জেরে উৎপাদন শুরুর আগে বন্ধের মুখে কারখানা ৷ ইসিএলের সাথে কানোড়িয়া গোষ্ঠীর মনোমালিন্যের জেরে দীর্ঘ সাত বছর আগে বন্ধ হয়ে যায় সিপিএস তথা চীনাকুড়ি পাওয়ার স্টেশন ৷ কিন্তু বর্তমানে নতুন কোম্পানিকে হস্তান্তরের মাধ্যমে ইসিএলের সাথে দূরত্ব কমে আসায় কারখানা নতুন করে খোলার সম্ভাবনা তৈরী হয় ৷ যেখানে ইসিএল দাবি করে আগামী ন মাসের মধ্যে উৎপাদন শুরু করতে হবে ৷ সেই হিসাবে বিগত দুমাস আগে দায়িত্ব প্রাপ্ত কোম্পানি চীনাকুড়ি পাওয়ার স্টেশন খুলে ক্লিনিং এর কাজ শুরু করতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব বেকার যুবকদের চাকরীর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ শুরু করে ৷ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে , বর্তমান কোম্পানি ক্লিনিং এর নামে কারখানার যন্ত্রপাতি অন্যত্র খুলে নিয়ে চলে যাচ্ছে ৷ যার ফলে কারখানার পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হচ্ছে ৷
পাশাপাশি কারখানা চালু হলেও স্থানীয়দের চাকরী দেওয়া হচ্ছে না ৷ অন্যদিকে কারখানার জেনারেল ম্যানেজারের দাবি , বর্তমানে কারখানায় ক্লিনিং এর কাজ চলছে ৷ উৎপাদন শুরু হয়নি ৷ তবুও স্থানীয় ২১ জন যুবককে কাজে নিয়োগ করা হয়েছে ৷ উৎপাদন শুরু হলে প্রয়োজন অনুসারে স্কিল লেবারের চাহিদা থাকবে , সেই অনুসারে নিয়োগ করা হবে ৷ তবে বর্তমানে তৃণমূলের কারখানার গেট অবরোধ করে বিক্ষোভের জেরে কারখানার কাজের অগ্রগতির ক্ষেত্রে ক্ষতি হচ্ছে ৷ এভাবে আন্দোলন চল্লে , তারা কাজ শুরুর আগেই দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হবেন ৷ সেদিক থেকে কলঙ্কিত হবে রাজ্য সরকার ৷ রাজ্যের শিল্পবান্ধব পরিচিতির বদলে জুলুমবাজির চরিত্রই ফুটে উঠবে ৷


No comments:
Post a Comment