সাবধান! বাড়ির দেওয়ালে এই পেইন্টিংগুলি রাখবেন না - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

সাবধান! বাড়ির দেওয়ালে এই পেইন্টিংগুলি রাখবেন না

সাবধান! বাড়ির দেওয়ালে এই পেইন্টিংগুলি রাখবেন না
ছোট হোক বা বড়, নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে হয় সবারই। দেওয়ালের রঙের সঙ্গে পর্দাটা মানাচ্ছে কি না, ঘরের কোন কোণে কোন আসবাবটা মানাচ্ছে, সেসব দিকে নিশ্চয়ই নজর থাকে আপনার। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে আপনিও চান বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকুক। কিন্তু অনেক সময় অজান্তেই হয়তো ভুল করে ফেলেন। অনেকেই এমন ভাবেন যে, কিছু কারণে নিজের অগোচরেই বাড়িতে ‘অশুভ শক্তি’ প্রবেশ করে। এসব কারণের মধ্যে রয়েছে বাড়িতে জীব-জন্তুসহ কিছু বিশেষ স্থাপত্য বা প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখা৷ তাদের মতে, এতে শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হয় বাড়ির বাসিন্দাদের৷  এদের মতে, বাড়ির দেওয়ালে এমন কোনও পেইন্টিং করাবেন বা ঝোলানো উচিৎ না- কারণ, বাস্তু মতে এধরনের ছবি বাড়ি-ঘরে টানালে তা অশুভ শক্তি ডেকে আনে। আমরা বিশ্বাস করি আর না করি, আসুন জেনে নেই এমন কিছু ধারণার কথা

তাজমহল
পৃথিবীর সপ্তম আশ্চর্যের সৌন্দর্য মন ভরিয়ে দেয় পর্যটকদের৷ কিন্তু সকলেই জানেন, তাজমহল যতই সুন্দর হোক, তা আসলে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি৷ তাই বাড়ির দেওয়ালে তাজমহলের ছবি না আকাঁ বা না টাঙানোই ভাল৷ এই ছবি মৃত্যু ও ধ্বংস ডেকে আনে৷

জলের ধারা
নদী বা ঝরনার জলের ধারা৷ যা স্থায়ী নয়৷ অস্থায়ী অবস্থার প্রতীক এই পেন্টিং বাড়ির আর্থিক স্থায়িত্বের উপর খারাপ প্রভাব ফেলে৷ অর্থ উপার্জন এবং সঞ্চয় ক্ষেত্রে আপনি বারবারই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন৷ অকারণে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল৷

হিংস্র জীবজন্তু
বন্যপ্রাণী পছন্দ করেন অথবা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের বাড়িতে নানা ধরনের হিংস্র জীবজন্তুর ছবি দেখা যায়৷ তবে বাড়ির দেওয়ালে এ ধরনের ছবি না আঁকাই বুদ্ধিমানের কাজ হবে৷ এতে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে৷

নটরাজ মূর্তি
অনেক নৃত্যশিল্পীর বাড়ির দেওয়ালে শোভা পায় নটরাজের মূর্তি৷ তাঁদের ধারণা স্বয়ং মহাদেব দেওয়ালে স্থান পেলে সংসারে শান্তি বজায় থাকবে৷ কিন্তু তাঁরা হয়তো ভুলে যান নটরাজ আসলে ধ্বংসের অবতার৷

ডুবন্ত জাহাজ
ডুবন্ত জাহাজ বা নৌকার পেন্টিং দেখতে হয়তো ভাল লাগে৷ কিন্তু বাস্তু মতে যে কোনও মূল্যে এই ছবি এড়িয়ে যাওয়াই শ্রেয়৷ এই ধরনের ছবি বাড়িতে শুভ শক্তি ঢুকতে বাধা দেয়৷ শুধু দেওয়ালেই নয়, বাড়িতে বা কাজের জায়গায় এরকম কোনও ছবি থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন৷ নাহলে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে না৷

মহাভারতের ছবি
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকের বাড়িতেই মহাভারতের ঢুকরো দৃশ্যের ছবি দেখা যায়৷ অনেকের দেওয়ালে আবার পাণ্ডব-কৌরবদের লড়াইয়ের পেন্টিংও ফুটে ওঠে৷ কিন্তু এই দৃশ্যে হতাশা, দুঃখ ও যুদ্ধই ধরা পড়ে৷ যা বাস্তু অনুযায়ী অশুভের প্রতীক৷

শিশুর কান্না
চিত্রশিল্পীরা হাতের শৈলীতে কাগজে বা দেওয়ালে জীবন্ত করে তুলতে পারেন জীবনের নানা মুহূর্তের ছবি৷ যেমন এই ছবিটি৷ যেখানে শিশুর চোখে জল৷ নিঃসন্দেহে ছবির সৌন্দর্য শব্দাতীত৷ কিন্তু তা সত্ত্বেও এটিকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন না৷ এধরনের ছবি দুঃখের বার্তা বয়ে আনে সংসারে৷ পরিবারে সৌভাগ্যের ইতি ঘটে৷

যুদ্ধ অথবা কালা জাদু 
বাস্তু মতে, যুদ্ধ, হিংসা, কালা জাদু অথবা অলৌকিক কোনও পেন্টিং পরিবারের মানুষের উপর খারাপ প্রভাব ফেলে৷ এতে সংসারে ভাঙন ধরতে পারে৷ নানা মানসিক অশান্তি হতে পারে৷

No comments:

Post a Comment

Post Top Ad