"এবার অভিষেককে মেরেই ফেলব" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

"এবার অভিষেককে মেরেই ফেলব"

তেমন ভাবে কেউ মুখ না খুললেও গ্লোবাল কুইন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বহু অভিনেতারই সম্পর্ক নাকি ভালো নয়। তা সে শাহরুখ খান হোক বা সালমান খান। নিন্দুকের দাবি হলিউডে নাম করার নেশায় বলিউডকে কম পাত্তা দিচ্ছেন প্রিয়াঙ্কা। টিনসেলের বহু পরিচালককে না করে দিচ্ছেন তিনি।

জানা যায়, কারণ হল সেই এক। হলিউড ফিল্ম। যার জন্য সালমান বেজায় চটেন প্রিয়াঙ্কার উপর। ভবিষ্যতে এই নায়িকার সঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেতাদের রাগের পরিবর্তে নায়িকারও রয়েছে ক্ষোভ। তবে সালমান কিংবা শাহরুখ নন। তার সম্পূর্ণ ক্ষোভ অভিষেক বচ্চনের উপর।মিস ওয়ার্ল্ডের নাকোচের পাল্টা জবাব হিসেবে শুরু হয়ে যাচ্ছে একের পর এক ঠান্ডা লড়াই। সম্প্রতি জানা গিয়েছে, সালমানের ‘ভারত’ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন তিনি। ছবির শ্যুটিং শুরু হওয়ার দিন কতক আগেই ‘ভারত’ প্রজেক্ট থেকে ব্যাক আউট করেন তিনি।
অভিষেক বচ্চনের দেওয়া একটি নাম একেবারেই পছন্দ ছিল না প্রিয়াঙ্কার। যার জন্য তিনি অভিষেককে মেরেও ফেলতে চান। সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। পুরো বিষয়টি কিন্তু নিছকই মজা।
ঠাট্টা করেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি অভিষেককে এবার মেরেই ফেলব। তার সঙ্গে ‘ব্লাফমাস্টার’ ছবিটা করার সময় আমায় প্রথম পিগি চপস নামটা দেয়। কীভাবে নামটা বানিয়েছিল জানি না। তবে অবাক হওয়ার বিষয় হল, নামটা পুরো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। যেন ওটাই আমার আরেকটা নাম।
‘চপস্’এ আমার কোনও আপত্তি নেই, কিন্তু ‘পিগি’ তে রয়েছে। তাও ভালো অভিষেক এখন আমায় চপস বলেই ডাকে। পিগিটা সারাজীবনের মতো বন্ধ হয়েছে। এতেই আমি সন্তুষ্ট।
জানা যায়, ‘ব্লাফমাস্টার’র সময় তেমন কথোপকথন ছিল না প্রিয়াঙ্কা এবং অভিষেকের মধ্যে। কারণ ছবিতে নায়িকার ভূমিকায় থাকার কথা ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। কোনও কারণে তাকে রিপ্লেস করিয়ে প্রিয়াঙ্কাকে নেওয়া হয়। যার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন অভিষেক।
পরবর্তীকালে ‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে কাজ করলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি নেই অভিষেক এবং প্রিয়াঙ্কার।

No comments:

Post a Comment

Post Top Ad