নিলামে উঠল সিগারেট নিয়ে বিরল কিছু পেইন্টিংস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

নিলামে উঠল সিগারেট নিয়ে বিরল কিছু পেইন্টিংস

নিলামে উঠল সিগারেট নিয়ে বিরল কিছু পেইন্টিংস
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে ইমপেরিয়াল টোব্যাকোর কারখানাটির দেয়ালে দেয়ালে সিগারেট নিয়ে পুরনো ও বিরল সব তৈলচিত্র ঝোলানো আছে। কারখানাটি গতবছর বন্ধ হয়ে গিয়েছে। এখন সেই ছবিগুলো নিলামে তোলা হচ্ছে। এ তৈলচিত্রগুলো থেকে তোলা ছবিগুলো একসময় ইমপেরিয়াল টোব্যাকোর বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে। কিন্তু মূল ছবিগুলো কখনোই প্রদর্শিত হয়নি।

আঁকা ছবিগুলোতে দেখা যায়- মহিলারা খুব তৃপ্তির সাথে ধূমপান করছেন। এমনকি এমন ছবিও আঁকা হয়েছে যেখানে শিশুরা সিগারেট নিয়ে খেলা করছে! বর্তমান সময়ে এমন সব ছবি বিজ্ঞাপনে দেওয়া তো দূরের কথা, আঁকার কথাও কোনো শিল্পী ভাববেনই না। কিন্তু এসব ছবিই ইমপেরিয়াল টোব্যাকো বিজ্ঞাপনে ব্যবহার করত। কারণ ১৯৫০ এর দশকের আগে ধূমপানের স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে মানুষের ধারণা খুবই কম ছিল।

১৯২০ এবং ৩০ এর দশকে বড় বড় চলচ্চিত্র তারকারা পর্দায় সিগারেট খেতেন এবং তাদের দেখাদেখি নারী ও পুরুষেরা নিজেদের মর্যাদা বাড়াতে ধূমপানে আকৃষ্ট হতেন। ঐ সময়কার সুন্দরী নারী থেকে শুরু করে খেলা জগতের তারকা, এমনকি শিশুদেরও সিগারেটের বিজ্ঞাপনে ব্যবহার করা হতো!

সিগারেট নিয়ে এসব ছবির দাম কত উঠতে পারে- তা জানানো হয়নি।
‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
তথ্যসূত্র: বিবিসি

No comments:

Post a Comment

Post Top Ad