'ভারত'তে থাকছে বরুণও! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

'ভারত'তে থাকছে বরুণও!


পুরোদমে চলছে সালমানের ‘ভারত’ ছবির কাজ। এরই মধ্যে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ছবিটি। ইতিমধ্যে ছবির কয়েকটি মোশন পোস্টার ও সালমানের বেশকিছু লুক প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে ছবি থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বেরিয়ে যাওয়া ছিল ভক্তদের জন্য বড় চমক। এবার হালের সেনসেশন বরুণ ধাওয়ানকে যুক্ত করে আরও বড় চমক দিতে চলেছে ছবিটি।
‘ভারত’ ছবিতে সালমান খান, দিশা পাটানি, টাবু ও ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণকে। ছবির কর্তাব্যক্তিরা ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সালমানের ‘জুড়ুয়া’ ছবির রিমেকে দুর্দান্ত অভিনয় করে ভাইজানের মন কেড়ে নেয় বরুণ। তার ওপর ‘অক্টোবর’, ‘সুঁই ধাগা’র মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করে বলিউড কাঁপাচ্ছেন বরুণ। সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘ভারত’ ছবিতেও নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।
‘ভারত’ ছবির ধারনা নেওয়া হয়েছে জনপ্রিয় কোরীয় ছবি ‘অদে টু মাই ফাদার’ থেকে। পারিবারিক আবহের এই ছবিতে একজন মানুষের শিশু থেকে বৃদ্ধকাল তুলে ধরা হবে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত দেখানো হবে। ছোটবেলায় বাবাকে হারিয়ে কীভাবে একজন ব্যক্তি পরিবারকে আগলে রাখে, সেটাই ছবির মূল উপজীব্য।
ভারতীয় সংস্কৃতিরও বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ছবিতে। বিশেষ করে ষাটের দশকে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা ‘সার্কাস’ দলের বিভিন্ন উত্থান পতন দেখানো হবে। ছবিতে সালমানকে সার্কাস দলের সদস্য হয়ে বিভিন্ন ধরনের শারীরিক কসরত দেখাতে দেখা যাবে। একই কাজে তাঁকে সহযোগিতা করবেন অভিনেত্রী দিশা পাটানি। ছবিতে ভারত ও রাশিয়ান সার্কাসের ধারণা নেওয়া হয়েছে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ ছবি থেকে।
ইতিমধ্যে ছবির কিছু অংশের কাজ শেষ হয়েছে। স্পেন, আবুধাবি ও ভারতের বেশকিছু স্থানে ছবির শুটিং হবে। ঈদ উপলক্ষে ২০১৯ সালের ৫ জুন ‘ভারত’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad