ক্যানসার নিরাময় গবেষণায় এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো। আজ সোমবার সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে চিকিৎসা বিজ্ঞানে এ দুই নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়।
চিকিৎসা শাস্ত্রেই ২০১৮ সালের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যানসার থেরাপি আবিষ্কারের জন্য যৌথভাবে এই দুই চিকিৎসা বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
অ্যালিসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের অধ্যাপক। আর হোনজো ১৯৮৪ সাল থেকে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক।
এর আগে ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন, জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়।
No comments:
Post a Comment