নানা কেন গৃহবন্দি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

নানা কেন গৃহবন্দি?

যৌন হেনস্তায় অভিযুক্ত নানা এখন ‘গৃহবন্দি’
বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার এই অভিযোগের প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছেন নানাও। বলেছেন, তনুশ্রী মিথ্যা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। এ জন্য তিনি তনুশ্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে নানার বিরুদ্ধে তনুশ্রীর তোলা যৌন হেনস্তার অভিযোগে দ্বিধা বিভক্ত হয়েছে পড়েছে বলিউড। মি টু আন্দোলনে সরব হয়ে এ ঘটনায় তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন ফারহান আখতার, প্রিয়াংকা চোপড়া ও অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রীর টুইঙ্কেল খান্না, পরিণীতি চোপড়া, সোনম কাপুর, কঙ্কনা সেনশর্মা, অনুরাগ কাশ্যপ, রিচা চাড্ডা ও কুনাল কাপুরের মতো তারকারা।
তেমনি অভিযুক্ত নানা পাটেকরের সমর্থনে দাঁড়িয়েছেন পরিচালক মেহুল কুমার ও নৃত্য পরিচালক গণেশ আচার্য ও বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তনুশ্রীকে চ্যালেঞ্জ জানিয়ে রাখি তো শনিবার রীতিমতো একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি অভিনেত্রী তনুশ্রী দত্তকে আক্রমণ করে কথা বলেন। নানার বিরুদ্ধে তনুশ্রী অযথা কুৎসা রটাচ্ছেন বলেও উল্লেখ করেন।
এদিকে এই পক্ষ-বিপক্ষের মাঝে নিজেকে নাকি গৃহবন্দি করে রেখেছেন অভিনেতা নানা পাটেকর। এমনটাই খবর ছড়িয়েছে বলিপাড়ায়। বর্তমানে রাজস্থানের জয়শেলমীরে রয়েছেন নানা। গত সপ্তাহ থেকে সেখানে চলছে ফারহা খানের ‘হাউজফুল ৪’ ছবির কাজ। এই ছবিতে কাজ করার কথা নানা পাটেকরের।
কিন্তু তনুশ্রী মুখ খোলার পর থেকে নাকি শুটিং ফ্লোরে যাচ্ছেন না নানা। ঘর থেকে বেরও হচ্ছেন না। গত সপ্তাহে ‘হাউজফুল ৪’-এর সকল কলাকুশলদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন ফারাহ খান। যেখানে নানাও ছিলেন। কিন্তু রবিবার ছবির নায়িকা কৃতি শ্যানন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে ছবির অন্য কলাকুশলীরা থাকলেও দেখা মেলেনি নানার।
অন্যদিকে, যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর বলিউডের বেশ কয়েকজন তারকা তনুশ্রীর পক্ষে কথা বললেও দশ বছর আগের পরিস্থিতির মতো এখনও চুপ মেরে আছেন অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান ও শাহরুখ খানের মতো মেগাস্টাররা। তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুলতে তারা নারাজ।
এ জন্যই সম্প্রতি একটি সাক্ষাতকারে এসব মেগাস্টারদের ধুঁয়ে দিয়েছেন তনুশ্রী। বলেছন, ‘বড় বড় অভিনেতারা নানা পাটেকারের সঙ্গে ক্রমাগত কাজ করে যাচ্ছেন। অক্ষয় কুমার, রজনীকান্ত প্রত্যেকেই ওনার সঙ্গে কাজ করছেন। বলিউডের শীর্ষে থেকেও যদি আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারেন, তাহলে বড় অভিনেতা হয়ে কী লাভ?’

No comments:

Post a Comment

Post Top Ad