সিয়েরা লিওনে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪ জন। রাজধানীর ফ্রিটাউনের একটি সড়কে গত সোমবার এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জানা যায়, খোলা ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনের দিকে যাচ্ছিল। খাড়া পাহাড় থেকে নামার সময় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে যায়। এতে বেশ কয়েকজন ট্রাকটির নিচে চাপা পড়ে। পরে সেখান থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে রাখা রয়েছে।
No comments:
Post a Comment