ইরানে নিষিদ্ধ মদপানে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ২৭ জনের এবং অসুস্থ হয়ে পড়েছে প্রায় তিন শতাধিক লোক।
এছাড়া রাষ্ট্রীয় জরুরি বিভাগগুলোর প্রধান মোজতবা খালেদি জানিয়েছেন, ইরানের পাঁচটি প্রদেশে প্রায় ১৭৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।রোববার (৩০ সেপ্টেম্বর) দেশটির আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা আইএলএনএ-র প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে নিষিদ্ধ থাকা সত্ত্বেও মদ পান করে বিষক্রিয়া হয়ে প্রায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া অসুস্থ হয়ে হাসপাতালেও আছেন অনেকে।
উল্লেখ্য, ইরানে মদপান একটি অপরাধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্যই মদপান নিষিদ্ধ করা হয় এবং প্রায়ই সেখানে পুলিশি অভিযান হয়। তবুও সেখানে অবৈধ মদ সহজলভ্য।
No comments:
Post a Comment