এই বিষয়ে দিল্লির উত্তর কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "দিল্লির মহর্ষি বাল্মীকি ইনফেক্সিয়াস ডিসিস(MVID) হাসপাতালে আটজন নতুন রোগীকে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন অন্যত্রর বাসিন্দা।" এর সঙ্গে তিনি জানান, রিপোর্ট অনুযায়ী হাসপাতালে মোট ২১৬ জন ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ভরতি আছেন। তাদের মধ্যে ২২ জন দিল্লির এবং ১৯৪ জন অন্য জায়গার বাসিন্দা। আর মৃতদের মধ্যে ২২ জন উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা আর বাকি ৬ জন দিল্লির বাসিন্দা।
কর্তৃপক্ষের দাবি, মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হলেও তা গত কিছু বছরের তুলনায় অনেকটাই কম। আশঙ্কাজনক অবস্থায় যাঁরা ভরতি হচ্ছেন তাঁরা অর্ধেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরপ্রদেশে টিকা সুরক্ষার গাফিলতি ও অসফলতার জন্যই এই অবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত ADS না থাকায় সেখানকার সুপার সুশীল গুপ্তকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।
সূত্রঃ ইনাডু

No comments:
Post a Comment