চাঁদনী, নন্দীগ্রাম: তৃণমূল নেতাকে গুলি চালানোর ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করল দুই দুষ্কৃতীকে। ধৃত স্থানীয় শঙ্করবেতার শেখ মজনু এবং বয়ালের শেখ ইলিয়াসকে আজ আদালতে পেশ করবে পুলিশ। গত শনিবার সন্ধেয় বয়াল ১ অঞ্চল তৃণমূলের সভাপতি গোলাম রুকুমুদ্দিন তেরপেখ্যা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।সেই সময় আড়ালে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রবীণ রুকুবাবু।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। রবিবারই ঘটনার প্রতিবাদে সভা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।পাল্টা হুঁশিয়ারি দিয়ে নন্দীগ্রামে বন্দুকবাজদের জামানা জব্দের কথা ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে দুষ্কৃতীদের দুদিনের মধ্যে টেনে বের করানোর বার্তাও দিয়েছিলেন।

No comments:
Post a Comment