ভুয়ো নিয়গপত্র সমেত স্বাস্থ্য ভবন থেকে গ্রেফতার এক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2017

ভুয়ো নিয়গপত্র সমেত স্বাস্থ্য ভবন থেকে গ্রেফতার এক




সল্টলেকের স্বাস্থ্য ভবনে উত্তর দিনাজপুরের বাসিন্দা তারক বর্মন একটি সরকারী চাকরীর নিয়োগপত্র নিয়ে চাকরীর সন্ধানে যান। সেই নিয়গপত্রটি দেখে স্বাস্থ্য ভবনের অধিকর্তাদের সন্দেহ হলে বিধাননগর ইলেক্ট্রনিক্স কম্প্লেক্স থানাতে ঘটনাটি জানান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা।  তারপরেই স্বাস্থ্য ভবনের বিধাননগর ইলেক্ট্রনিক্স কম্প্লেক্স থানার পুলিশ এসে তারক বর্মনকে জিজ্ঞাসাবাদ চালালে তিনি পুলিশকে জানান এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু অর্থের বিনিময় এই নিয়গপত্রটি তিনি পেয়েছেন। তারপরেই সরকারী দপ্তরের নিয়গপত্র জাল করার অপরাধে বছর 37এর তারক বর্মনকে গ্রেফতার করে বিধাননগর ইলেক্ট্রনিক্স কম্প্লেক্স থানার পুলিশ। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তি কার থেকে এই ভুয়ো নিয়গপত্র পেল তা তদন্ত করে দেখছে বিধাননগর ইলেক্ট্রনিক্স কম্প্লেক্স থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad