সেতু তৈরির দাবিতে চার ঘন্টা ধরে চলল অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2017

সেতু তৈরির দাবিতে চার ঘন্টা ধরে চলল অবরোধ



 পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটার জরকাতে পারাং নদীর উপর সেতু তৈরির দাবি এলাকাবাসীদের দীর্ঘদিনের। এই নদী উপর দিয়ে আশেপাশের প্রায় ১০-১২ টি গ্রামের মানুষ পারাপার করে। তাদের সুবিধার্থে এই নদীর উপর সেতুর দাবি নিয়ে একাধিকবার এলাকাবাসীরা স্থানীয় বিধায়ক সহ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পাননি। অবশেষে আজ সকাল ৯ টা থেকে পিড়াকাটা থেকে লালগড় যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। প্রায়  ৪ ঘন্টা চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় শালবনী থানার পুলিশ ও শালবনীর বিডিও পুষ্পল সরকার। সেতু তৈরির বিষয়ে দ্রুত নজর দেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলেন তিনি। তবে দাবি না মিটলে আগামী দিনে আমরন অনশনে যাওয়ারও হুমকি দেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad