‌কলকাতার বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসবাদি হামলা ! বিস্তারিত পড়ুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2017

‌কলকাতার বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসবাদি হামলা ! বিস্তারিত পড়ুন





কলকাতার বাংলাদেশ দূতাবাসে হতে পারে সন্ত্রাসবাদি হামলা। ইমেলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ দূতাবাসের দপ্তরে। এই হুমকি চিঠির পরই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জোকি আহাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনাটি জানান। মুখ্যমন্ত্রী শীর্ষ পুলিস আধিকারিকদের বাংলাদেশ দূতাবাসের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে খবর। কোনওরকম অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
পুলিস সূত্রে খবর, হুগলির পান্ডুয়া এলাকার একটি সংস্থা থেকে বাংলাদেশের দূতাবাসে এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটিতে সংস্থার নামও উল্লেখ রয়েছে। চিঠিতে বলা হয়েছে ২০ জন জেহাদি বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে। তারা কলকাতার বাংলাদেশ দূতাবাসে হামলা চালাবার হুমকি দিয়েছে। এই হুমকি চিঠির পর বাংলাদেশের ঢাকায় এবং দিল্লির বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। চিঠিটি পাঠানোর উদ্দেশ্য ও তার বিষয়বস্তু তদন্ত করে দেখছে পুলিস।

No comments:

Post a Comment

Post Top Ad